চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এ এক আকাল, কেবল বিদায়েরই কাল!’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 অপরাহ্ন 03, জানুয়ারি 2021
in - সেমি লিড, বিনোদন
A A
প্রতিবন্ধী ব্যক্তির ছবি, এক চোখে অন্ধ, অন্য চোখে চশমা পরা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

মারা গেছেন প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বলছেন, তার মৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি।

স্বাধীনতা পদকপ্রাপ্ত এই সাহিত্যিকের মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের শিল্প সাহিত্য অঙ্গনের গুণীজন থেকে শুরু করে নাটক সিনেমার মানুষেরাও। কারণ তার বেশকিছু গল্প উপন্যাস থেকে নির্মিত হয়েছে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র।

গুণী এই সাহিত্যিকের সাথে সরাসরি স্মৃতি ছিলো দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীরও। তার মৃত্যুর খবর শুনে তাই আপনজন হারানোর বেদনা অনুভব করছেন বলে জানান এই নির্মাতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাবেয়া খাতুনের মৃত্যুতে ফারুকী লিখেছেন, সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) আমার জীবনের বহু কিছুর সাথে জড়িয়ে আছেন! উনার মা আমার খালা হওয়ার কথা থাকলেও হয়েছেন আপা! আজকে উনি চলে গেলেন! এ এক আকাল! কেবল বিদায়েরই কাল!

দেশ বিদেশের খ্যাতিমান এই নির্মাতা আরো বলেন, ‘রাবেয়া আপা- কথাসাহিত্যিক রাবেয়া খাতুন- সাগর ভাইয়ের বাসায় গিয়ে আপনাকে আর দেখতে পাবো না! আমরা এভাবেই থাকি এবং চলে যাই!’

স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন। রবিবার বিকালে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, কিশোর উপন্যাস, স্মৃতিকথাসহ চলচ্চিত্র ও নাট্য জগতেও বিচরণ রাবেয়া খাতুনের। তার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মেঘের পরে মেঘ’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। ‘মধুমতি’ এবং ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ও প্রশংসিত হয়েছে সব মহলে।

তার স্বামী প্রয়াত এটিএম ফজলুল হক ছিলেন দেশের চলচ্চিত্র বিষয়ক প্রথম পত্রিকা সিনেমার সম্পাদক ও চিত্রপরিচালক। বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ এর পরিচালকও তিনি।

১৯৫২ সালের ২৩ জুলাই এটিএম ফজলুল হক ও রাবেয়া খাতুনের বিয়ে হয়। তাদের চার সন্তানের মধ্যে রয়েছে ফরিদুর রেজা সাগর, কেকা ফেরদৌসী, ফরহাদুর রেজা প্রবাল ও ফারহানা কাকলী।

Tags: উপন্যাসগল্পনির্মাতামোস্তফা সরয়ার ফারুকীরাবেয়া খাতুনলিড বিনোদনলেখকসাহিত্যসিনেমা
Previous Post

করোনা মহামারিতেও রেমিট্যান্সে উচ্চ রেকর্ড

Next Post

নেইমারের পাঁচদিনের ‘নিউ ইয়ার’ পার্টি, বিতর্ক বাড়ছেই

Next Post
নেইমারের পাঁচদিনের নিউ ইয়ার পার্টি, দুই ব্যক্তি ছবি তোলার সময়।. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারের পাঁচদিনের ‘নিউ ইয়ার’ পার্টি, বিতর্ক বাড়ছেই

রাবেয়া খাতুন ও অন্য একজনের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চলচ্চিত্রকেও সমৃদ্ধ করেছেন রাবেয়া খাতুন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT