চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লিতে তোফায়েল আহমেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2021
in বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লি যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষীয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ গুরুতর অসুস্থ।

উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লির মেডান্টা দি মেডিটিডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তোফায়েল আহমেদের মেয়ের জামাই ডা. তৌহিদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তৌহিদুজ্জমান বলেন, হঠাৎ করে অসুস্থ হওয়ার পর তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন অবস্থা ভালো। তবে বাম হাতে একটু কম শক্তি পাচ্ছেন। উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তিনি দিল্লি গেছেন।

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন। বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন।

৭৭ বছর বয়সী তোফায়েল আহমেদ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে নির্বাচিত হন তিনি।

Tags: তোফায়েল আহমেদ
Previous Post

সংসদে বিশেষ নিরাপত্তা বাহিনী বিলসহ ৩টি বিল উত্থাপন

Next Post

সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

Next Post
সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বিক্ষোভে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

নার্সের পরীক্ষা জন্য শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

যোগ্যতা না থাকলেও চাকরি পরীক্ষায় পাস ২ হাজারের বেশি নার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT