চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এয়ারপোর্ট রোডে সৌন্দর্যবর্ধনের নামে আবার কাটা হচ্ছে শতাধিক বৃক্ষ

মো. জাহিদুজ্জামান by মো. জাহিদুজ্জামান
11:11 পূর্বাহ্ন 04, নভেম্বর 2017
in পরিবেশ
A A
বৃক্ষ কাটা হচ্ছে এয়ারপোর্ট রোডে সৌন্দর্যবর্ধনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর এয়ারপোর্ট রোডে সৌন্দর্যবর্ধন প্রকল্পের জন্য আবারও শতাধিক বড় বড় বৃক্ষ কাটা হচ্ছে। সড়ক বিভাগের অনুরোধে বন বিভাগের তত্ত্বাবধানে টেন্ডারের মাধ্যমে এসব গাছ কাটা শুরু হয়েছে। এরই মধ্যে অন্তত ৩০টি দেশি-বিদেশি বৃক্ষ কেটে ফেলা হয়েছে।

পরিবেশ ও দেশিয় ঐতিহ্যের কথা চিন্তা না করে প্রকল্পের স্বার্থে গাছ কেটে ফেলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উদ্ভিদবিদ ও নগরপরিকল্পনাবিদরা।

এসব বৃক্ষ যেমন অক্সিজেন দিতো, তেমনি ছায়া দিতো পথচারীদের। সড়কমন্ত্রীর নির্দেশ উপক্ষো করে, পরিবেশ ও দেশিয় ঐতিহ্যের কথা চিন্তা না করে সৌন্দর্যবর্ধন প্রকল্পের নামে বড় এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে।

ব্যাপক সমালোচনার মুখে গত ৫ জুন এয়ারপোর্ট সড়কের পাশে নতুন করে বনসাই লাগানো বন্ধের নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক বিভাগের অনুরোধে টেন্ডারের মাধ্যমে বন বিভাগ এসব বৃক্ষ কেটে ফেলার অনুমতি দিয়েছে। এয়ারপোর্ট রোডের পদ্মা ওয়েল গেট থেকে কাওলা ফুট ওভার ব্রিজ পর্যন্ত অন্তত: ১৪০টি বৃক্ষ কাটার কাজ চলছে।

১০ বছর ধরে বিজ্ঞাপনের অর্থ উত্তোলনের শর্তে সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এয়ারপোর্ট রোডে নিজস্ব অর্থায়নে সৌন্দর্যবর্ধনের কাজ করছে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ। ইট-পাথরের নানান স্থাপনার ফাঁকে বিদেশি বনসাইসহ সৌন্দর্যবর্ধক দেশি-বিদেশি গাছ রোপন করছে তারা।

এ প্রকল্পের জন্য সড়কে থাকা বৃক্ষ কেটে ফেলায় প্রতিবাদের ঝড় ওঠে। এয়ারপোর্ট রোডের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধন কাজের প্রস্তাব গতমাসে ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

তারপরও মৃতপ্রায় ও বিবর্ণ গাছের কথা বলে সবুজ সতেজ বৃক্ষগুলো কেটে ফেলার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব।

দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও দেশের এই প্রধান সড়ক এবং সড়কের একটু দূরেই বিদেশি ঐতিহ্যের বনসাই রেখে দেয়ায় চিন্তিত পরিবেশবাদীরা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Tags: বনসাইবৃক্ষসৌন্দর্যবর্ধন
Previous Post

আন্তর্জাতিক কৃষি যন্ত্রপাতির প্রদর্শনীতে প্রযুক্তির উৎকর্ষ

Next Post

হ্যাটট্রিকে এবার ছেলের বাবা মেসি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যাটট্রিকে এবার ছেলের বাবা মেসি

নির্মল মুখার্জি, একজন তরুণ সাংবাদিক, চ্যানেল আই অনলাইনের জন্য ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অতীত কেন একটা ভিনদেশ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT