চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এস এম সোলায়মানের জন্মদিনে ‘ক্ষ্যাপা’র আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন এস এম সোলায়মানের ৬৭তম জন্মদিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। এ উপলক্ষে থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’ সাজিয়েছে অনলাইন আয়োজন।

আয়োজনে থাকবে নাটকের গান, আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন। বাংলাদেশের নাট্যমঞ্চের নন্দিত শিল্পী সেলিম মাহবুব ও শিমুল খান গেয়ে শোনাবেন এস এম সোলায়মান রচিত ও নির্দেশিত বিভিন্ন নাটকের গান। পাশাপাশি আবু সুফিয়ান বিপ্লব নির্মিত এস এম সোলায়মানের উপর একটি তথ্যচিত্র দেখানো হবে অনুষ্ঠানে। পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার হবে ক্ষ্যাপা’র ফেসবুক পেইজ থেকে। সঞ্চালনা করবেন পাভেল রহমান।

১৯৫৩ সালের ২৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এস এম সোলায়মান। বিশ্ববিদ্যালয় জীবনে নাট্যচর্চায় যুক্ত হন এবং বাংলাদেশের নবনাট্য আন্দোলনে ভূমিকা রাখেন। মাত্র ৪৮ বছরের জীবনে তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের দুই দফা সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ৩০টির বেশি নাটক রচনা, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন।

সোলায়মানের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কোর্ট মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, এই দেশে এই বেশে, গণি মিয়া একদিন, ও ক্ষ্যাপা পাগলার প্যাচাল। ২৫টিরও বেশি টেলিভিশন নাটক রচনা করেছেন। নির্মাণ করেছেন অসংখ্য ভিডিওচিত্র, ডকুমেন্টারি, টিভি নাটক ইত্যাদি।

প্রকাশিত হয়েছে তার রচিত ও সুরারোপিত কয়েকটি মিউজিক ভিডিও অ্যালবাম, গান ও গীতিনাট্যের ক্যাসেট। তার রচিত ও সুরারোপিত অধিকাংশ গান এখনো অপ্রকাশিত। তার রচিত ও নির্দেশিত নাটক আমিনা সুন্দরী আমেরিকার অফ ব্রডওয়েতে মঞ্চস্থ প্রথম বাংলা নাটক হওয়ার গৌরব অর্জন করে।

১৯৮৩ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী রোকেয়া রফিক বেবী এবং একমাত্র কন্যার নাম আনিকা মাহিন একা।

শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে একুশে পদক লাভ করেন তিনি। ২০০১ সালের ২২ সেপ্টেম্বর মারা যান তিনি।

Tags: আমিনা সুন্দরীএস এম সোলায়মানকোর্ট মার্শাললিড বিনোদন
Previous Post

ভারতে কার্যক্রম স্থগিত করছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

Next Post

পা হারানো রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে রায় বৃহস্পতিবার

Next Post
রাসেল ক্ষতিপূরণের জন্য অপেক্ষা করছে, তার পরিবারের সদস্যরা বসে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পা হারানো রাসেলের ক্ষতিপূরণ বিষয়ে রায় বৃহস্পতিবার

আইজিপি পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাগরিক সেবায় যত বেশি ইতিবাচক কাজ ততবেশি পুরস্কার ও প্রণোদনা: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT