চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব নির্দেশনা মানতে বাধ্য করতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:14 অপরাহ্ন 29, নভেম্বর 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা এবং আরও কয়েকটি দেশে পাওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণে পুরো বিশ্বই চিন্তিত। এর হাত থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এরই মধ্যে নতুন করে লকডাউন, বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ, বিমান যোগাযোগ বন্ধ-সহ নানান পদক্ষেপ নিয়েছে। এমন কি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতও ওমিক্রন ঠেকানোর পাশাপাশি তা মোকাবিলার প্রস্তুতি নিয়ে ফেলেছে।

সর্বশেষ পদক্ষেপ হিসেবে বাংলাদেশ-সহ ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে ভারত। এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের বিমানবন্দরেই আরটি-পিসিআর পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে হলো বাংলাদেশও ওমিক্রন সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে।

নতুন পাওয়া করোনাভাইরাসের এই ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রামক বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বহু স্বাস্থ্য বিশেষজ্ঞ মত প্রকাশ করেছেন। এমনকি এই ভাইরাস দ্রুত ছড়িয়েও পড়তে পারে- সেই আশঙ্কা করা হচ্ছে। আরও শঙ্কার কথা; ভাইরাস বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, ওমিক্রনের বিরুদ্ধে করোনা প্রতিরোধে তৈরি ভ্যাকসিন কাজে নাও লাগতে পারে!

সবকিছু মিলিয়ে আরেকটি বড় বিপদের মুখেমুখি দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে আমরা কি করছি? ওমিক্রনের বিরুদ্ধে আমাদের প্রস্তুতিই বা কি? যদিও এরই মধ্যে আমরা জেনেছি, ওমিক্রন নিয়ে বাড়তি সতর্ক সরকার। তারই অংশ হিসেবে রোববার থেকে সারাদেশে ১৫ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জনসমাগম নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আর জোর দেওয়া হয়েছে সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে। এমনকি সিনেমা হল, থিয়েটার, রেস্তোরাঁ এবং অন্যান্য বিনোদন কেন্দ্রে ধারণক্ষমতার অর্ধেক আসন ফাঁকা রেখে চালু রাখতে।

সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে- এরই মধ্যে কেউ আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে ভ্রমণকারীদের নিয়ে। তাদেরকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতেই হবে। কিন্তু আদৌ কি তা হচ্ছে? আমরা জানি, করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে উদাসিনতা দেখা যাচ্ছে। অনেকের কাছে করোনাভাইরাস ‘কিছুই না’ এমন তুচ্ছ বিষয়ে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা নিজেরা তো স্বাস্থবিধি মানেনই না, অন্যরা যাতে না মানেন; তাতে প্ররোচনা দেন।

আসলে জাতি হিসেবে আমরা অনেক কিছুই দ্রুত ভুলে যাই। যেমন ভুলে গেছি করোনার ডেল্টা ধরনে সবকিছু থমকে যাওয়ার কথা। একটু শ্বাস নেওয়ার জন্য অক্সিজনের সংকটের কথা কিংবা একটা শয্যার জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে তা না পেয়ে তীব্র আর্তনাদের কথা। অথচ মাত্র কয়েক মাস! এই তো ২৮ জুলাইতে দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত ১৬ হাজার ২৩০ হতে দেখেছি। দিনে সর্বোচ্চ (২৬৪ জন) মৃত্যু দেখেছি দুইবার ৫ ও ১০ আগস্ট। এরই মধ্যে শুধু সরকারি হিসাবেই করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৫ লাখ ৭৫ হাজারেরও বেশি। মৃত্যু ২৭ হাজার ৯৭৮ জন। যদিও সরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হয়।

এমন পরিস্থিতিতে আমাদের দেশে যদি ওমিক্রনের সংক্রমণ ধরা পড়ে, তাহলে নিশ্চিত করেই বলা যায়; তাতে ভয়ংকর বিপদে পড়তে হবে পুরো দেশ ও জাতিকে। তাই শুধু নির্দেশনা দিয়ে নয়, বরং এসব মানতে বাধ্য করতে হবে মানুষকে।

Tags: ওমিক্রনকরোনাকরোনাভাইরাসস্বাস্থ্যবিধি
Previous Post

সিনহা হত্যা: ৮ম দফায় প্রথম দিনে তদন্তকারী কর্মকর্তার জেরা অসমাপ্ত 

Next Post

বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো: তথ্যমন্ত্রী

Next Post
বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকরা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত ডাক্তারদের বক্তব্য বিএনপির শেখানো: তথ্যমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা যাবে: পররাষ্ট্র মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT