চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব কীসের আলামত

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:49 অপরাহ্ন 19, নভেম্বর 2019
in সম্পাদকীয়
A A

কয়েকদিন ধরে পেঁয়াজের অস্বাভাবিক দামের কারণে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস উঠে গেছে, তখন আবার বাড়তে শুরু করেছে চালের দাম। দুই দিনের ব্যবধানে দেশের বড় বড় চালের মোকামে বস্তা প্রতি আড়াইশ থেকে তিনশ টাকা বেড়ে গেছে। এর মধ্যেই সোমবার থেকে সারাদেশে লবণের দাম নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য।

তারই রেশ ধরে মঙ্গলবার দিনভর লবণ নিয়ে নানান গুজব রটতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম আর মোবাইল ফোনে লবণের খবর নিতে থাকে শঙ্কিত মানুষ। অজানা উৎস থেকে তারা জানতে পারেন লবণের দাম ১শ’ থেকে দেড়শ টাকা হয়ে যাবে। এরই প্রভাব পড়ে বাজারে। রাজধানী ঢাকাসহ সারাদেশেই লবণ কেনার হিড়িক পড়ে যায়।

আর এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী কয়েক গুণ বেশি দামে লবণ বিক্রি শুরু করেন। প্রতি কেজি লবণ যেখানে ৩০ থেকে ৩৫ টাকা; গুজবের কারণে তা ১শ’ টাকা ছাড়িয়ে যায়। আরও বেড়ে যেতে পারে- এমন আশঙ্কায় অনেকেই চাহিদার তুলনায় বেশি বেশি লবণ কিনে মজুদ শুরু করে।

যদিও সরকার বলছে, এখন লবণের মওসুম, দেশে লবণের কোনো ঘাটতি নেই। বেশি মুনাফা লাভের আশায় একটি স্বার্থান্বেষী মহল লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এক বিবৃতিতে শিল্প মন্ত্রণালয় বিষয়টিকে গুজব উল্লেখ করে এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। আর দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। প্রতি মাসে এর চাহিদা প্রায় ১ লাখ মেট্রিক টন।

তার মানে দেশে লবণের অভাব নেই। সরকারের তথ্য সঠিক ধরলে এই মুহূর্তে দেশে অন্তত ৬ মাস খাওয়ার মতো লবণ মজুদ আছে। তাহলে দাম কেন বাড়বে? আবার এখন নতুন ধান উঠছে। স্বাভাবিকভাবেই চালের দাম কম থাকার কথা। কিন্তু আমরা দেখলাম সেই চালের দামও বেড়ে গেলো। একইভাবে শীতের শুরুতে যখন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকার কথা, তখনই সেই সবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে।

এর কারণ কি? এটা কি সুদূরপ্রসারী কোনো পরিকল্পনার অংশ? জনগণকে জিম্মি করে স্বার্থ হাসিল করতে চায় পর্দার আড়ালে থাকো কোনো বিশেষ মহল? আমরা নিশ্চিত করেই বলতে পারি, এটা শুধু বাজারের চাহিদা আর যোগানের হিসাবের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর পেছনে আছে অন্য অঙ্ক, অন্য হিসাব।

আমরা মনে করি, এই বিশৃঙ্খল পরিস্থিতির পেছনে যারা জড়িত; তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। কোনোভাবেই তা হালকা করে দেখা ‍ঠিক হবে না। সরকারের কঠোর পদক্ষেপই পারে জনগণকে স্বস্তি দিতে।

Tags: গুজবচালচালের দামদ্রব্যমূল্যপেঁয়াজপেঁয়াজের দামলবণলবণের দাম
Previous Post

লবণের দাম বিষয়ে গুজব এড়াতে কারওয়ান বাজারে দোকান বন্ধ

Next Post

সিনেমা তৈরির কারখানা এখন কর্মব্যস্তহীন

Next Post

সিনেমা তৈরির কারখানা এখন কর্মব্যস্তহীন

ফাইল ছবি

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর শীর্ষে রাজধানী ঢাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT