চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসব অপরাধীকে সাজা পেতেই হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:04 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2018
in সম্পাদকীয়
A A
বিএনপি

আলমত নষ্ট করা থেকে শুরু করে জজ মিয়া নাটক। হামলার পরিকল্পনাকারী থেকে শুরু করে বাস্তবায়নকারীদের বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা। এমনকি হামলার শিকার ব্যক্তিদের ওপরই দায় চাপানো– এসবই ঘটেছিল এক সময় রাষ্ট্র পরিচালনায় থাকা শীর্ষ ব্যক্তিদের ইশারায়। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তাদের। আইনের দীর্ঘ লম্বা হাত থেকে বাঁচতে পারেনি তারা। দোর্দণ্ড প্রতাপশালী সেইসব ব্যক্তির হামলার দায়ে বিচারের মুখোমুখি হতেই হয়েছে।

এখন অপেক্ষা ১৪ বছর আগের ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশ ভয়াবহ, বর্বরোচিত এবং নৃশংস সেই গ্রেনেড হামলা মামলার রায়ের। আগামী ১০ অক্টোবর মামলার রায় ঘোষণার জন্য দিন ঠিক করেছেন আদালত। ওই হামলায় ২৪ জন নিহত হয়। মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ওই সময়ে সংসদে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাই ছিল তাদের উদ্দেশ্য।

আমরা জানি, বিএনপি-জামায়াত জোট সরকারের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে হামলার প্রায় চার বছর পর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে ২২ জনকে আসামি করে এই মামলায় প্রথম চার্জশিট দিয়েছিল সিআইডি। এমনকি ওই বছরেই এসব আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচারকাজও শুরু করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল।

তবে ২০০৯ সালের ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্তের নির্দেশে দেন আদালত। এর দুই বছর পর ২০১১ সালের ৩ জুলাই অধিকতর তদন্তে পাল্টে যায় মামলার গতিপথ। সিআইডির তদন্তে উঠে আসে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আরও ৩০ জনের নাম। সেই তদন্তে আমরা জানতে পারি কিভাবে রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করে একটি অশুভ শক্তি এত বড় একটা হামলা চালিয়েছিল। অনেকই তা শুনে অবাক, স্তম্ভিত হয়ে যায়।

এই হামলায় এদেশীয় চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়েছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ কয়েকটি জঙ্গি সংগঠন। তাদের একমাত্র লক্ষ্য ছিল শেখ হাসিনা এবং স্বাধীনতার সপক্ষ শক্তিকে শেষ করে দেয়া। কিন্তু ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।

আমরা মনে করি, এ মামলার বিচার প্রক্রিয়া শেষে সেইসব ষড়যন্ত্রকারীর সাজা নিশ্চিত হবে। তাদের এমন সাজা হওয়া উচিৎ যেন, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠি এই ধরনের হামলা চালানোর সাহস না পায়।

Tags: গ্রেনেড হামলা
Previous Post

দুবাইয়ে সেলুনেও মাশরাফী-মুশফিকের হাসিমুখ

Next Post

দুই প্রধানমন্ত্রীর কণ্ঠেই সম্পর্ক উন্নয়নের কথা

Next Post
বাংলাদেশ-ভারত

দুই প্রধানমন্ত্রীর কণ্ঠেই সম্পর্ক উন্নয়নের কথা

সামরিক উড়োজাহাজ ভূপাতিত হওয়ার পেছনে ইসরায়েলকে দেখছে রাশিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT