চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এসকে সিনহার স্বপ্নভঙ্গ: বিচার বিভাগের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 26, অক্টোবর 2018
in আদালত
A A

শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যারিস্টার তুরিন আফরোজের সঞ্চালনায় ‘এসকে সিনহার স্বপ্নভঙ্গ: বিচার বিভাগের ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন , বিচারপতি সিনহা জুডিশিয়াল ক্যু করতে চেয়েছিলেন। তিনি বিচার বিভাগকে কলঙ্কিত করেছেন। প্রশ্নবিদ্ধ করেছেন পুরো বিচার ব্যবস্থাকে। এটা তার কাছ থেকে কেউই আশা করেনি।

তিনি আরও বলেন , নারী সাংবাদিককে অপমানের জন্য ব্যারিস্টার মইনুল হোসেনের পক্ষ নিয়েছেন ঐক্যপ্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন। তিনি মইনুল হোসেনের পক্ষে ক্ষমা চাইতে পারেন।

আলোচনা সভায় অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, সিনহা বাবু বিচার ব্যবস্থা নিয়ে যে বই লিখেছেন, এতে দেশ-জাতির কী লাভ হয়েছে জানি না, তবে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি আমাদের রিপেয়ার করতে হবে।

দৈনিক জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায় বলেন, মি. সিনহার মধ্যে উচ্চাভিলাষ ছিল। সে কারণেই তিনি বিচারব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছেন। তবে একজন দু’জন খারাপ রাজনীতিবিদের কারনে যেমন সকল রাজনীতিবিদরা খারাপ হতে পারেন না ঠিক তেমনি নিশ্চয় বিচারপতি সিনহার কারনে পুরো বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হবে না।

তিনি আরও বলেন বিচারপতি সিনহা যেদিন সাকার পরিবারের সাথে দেখা করলেন সেদিন থেকেই তিনি বিচারপতি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

এতে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল হোসেন কলিমুল্লাহ, আইনজীবী সুব্রত চৌধুরী, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, সাবেক ছাত্র নেতা বাপ্পাদিত্য বসু, ডঃ বদরুল হাসান কচি প্রমুখ।

গোলটেবিল বৈঠক বক্তারা বিচারপতি সিনহার দুর্নীতির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে এই বইটিকে সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিত চক্রান্তের ফসল বলে অভিহিত করেন। বিচারপতি নিয়োগের বিষয়ে আইন করার জোর দাবি উঠে আসে এই গোলটেবিল বৈঠকে।

সাংবাদিক রাশেদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইন নিউজ পোর্টাল দেশইনফো.কম.বিডির উদ্যোগে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

Tags: জুডিশিয়াল ক্যুবিচারপতি সিনহাসেমি লিড
Previous Post

বেঙ্গালুরুতে বাংলাদেশ ফিল্ম ফেস্টিভাল, ইমপ্রেসের ৬ ছবি

Next Post

সিলেট সিক্সার্সে ওয়ার্নার

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্নার ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সিক্সার্সে ওয়ার্নার

‘রোহিঙ্গাদের সুষ্ঠু প্রত্যাবাসন চায় ভারত’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT