চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:00 পূর্বাহ্ন 30, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। গত বছর এই হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন। একই সঙ্গে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এবার সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৪.০৪ শতাংশ, মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৮৮.৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.২২ শতাংশ।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৩.১৫ শতাংশ। সবেচেয়ে বেশি জিপিএ ফাইভ পেয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা। এ বোর্ডে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৫৩০ জন।

তবে সবেচেয়ে বেশি পাসের হার এসেছে ময়ময়নসিংহ বোর্ডে। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৯৭.৫২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ৯২ জন।

এছাড়াও রাজশাহী বোর্ডে পাসের হার ৯৪.৭১ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ২ হাজার ৬২৬ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯৬.২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন। যশোর বোর্ডে পাসের হার ৯৩.০৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১৬ হাজার ৪৬১ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৬.৭৮ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৯০.১৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

ফল হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক কষ্ট করে কোভিডের সময় পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রদান করা সম্ভব হয়েছে। এজন্য আনন্দ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে করোনার কারণে সশরীরে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর পক্ষে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল গ্রহণ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অতিমারীর কারণে এ বছর যথাসময়ে পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। পরবর্তীতে সবার সহযোগিতায় এবারের পরীক্ষাটি যথাযথভাবে সম্পন্ন করা গেছে। তিনি পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও ফল প্রত্যাশীদের অভিনন্দন জানান।

www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে এসএসসির ফল পাওয়া যাবে। এছাড়া মুঠোফোনে এসএমএস পাঠিয়েও পরীক্ষার ফলাফল জানা যাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Tags: এসএসসি ফলাফল
Previous Post

ডেল্টা ও ওমিক্রন সংক্রমণের সুনামি তৈরি করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

ভেঙে গেল আর্নল্ড শোয়ার্জনেগারের সংসার

Next Post
আর্নল্ড শোয়ার্জনেগার ও তার স্ত্রী একসাথে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙে গেল আর্নল্ড শোয়ার্জনেগারের সংসার

ম্যানচেস্টার সিটির ফুটবলার গোল উদযাপন করছেন, অন্য খেলোয়াড়রা পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ডে বছর শেষ শীর্ষের ম্যানসিটির, ড্রয়ে চেলসির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT