চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 14, নভেম্বর 2021
in - সেমি লিড, শিক্ষা
A A
ছাত্রীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ। কোভিড পরিস্থিতির কারণে প্রায় পৌনে দুই বছর পর আজ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় স্বাস্থ্যবিধি মানাসহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে বিদ্যালয়গুলো। কোনো শিক্ষার্থীর শরীরে তাপমাত্রা বেশি থাকলে তার জন্য আলাদা কক্ষে পরীক্ষা নেয়ার ব্যবস্থাও রেখেছে কোনো কোনো বিদ্যালয়।

পরীক্ষা শুরুর তিরিশ মিনিট আগে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা নৈর্ব্যত্তিক এবং লিখিত মিলিয়ে মোট দেড় ঘণ্টা পরীক্ষা দেবে।

প্রতিদিন দুই শিফটে হবে এবারের পরীক্ষা। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা। পরীক্ষা ৩ ঘণ্টার পরিবর্তে হচ্ছে দেড় ঘণ্টা করে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় অংশের মাঝে বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষার জন্য দেড় ঘণ্টা সময় দেওয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পরীক্ষার সূচি চূড়ান্ত করেছে আগেই। সূচি অনুযায়ী, আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা। ২৩ নভেম্বর পৌরনীতি ও নাগরিকতা, অর্থনীতি এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ হবে।

পরীক্ষা শেষ হবে আগামী ২৩ নভেম্বর এবং ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যবিধি ঠিক রাখতে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের একই সময়ে পরীক্ষা না নিয়ে ভিন্ন ভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও নম্বর কমিয়ে আনা হয়েছে।

সাধারণ বোর্ডগুলোর তত্ত্বীয় পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২৩ নভেম্বর শেষ হবে। মাদ্রাসা ও ভোকেশনালের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।

প্রত্যেক বিভাগের শুধুমাত্র নৈর্বাচনিক বিষয় নিয়েই এবারের এসএসসি পরীক্ষা। এগার বোর্ডের প্রায় সাড়ে বাইশ লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।

Tags: এসএসসি ও সমমানের পরীক্ষাকরোনাকরোনাভাইরাস
Previous Post

সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার

Next Post

ভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২৬ মাওবাদী নিহত

Next Post
ভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২৬ মাওবাদী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২৬ মাওবাদী নিহত

প্রতিবাদে অংশ নেওয়া নারী ও পুরুষরা কান্নাকাটি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৬৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT