চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসির ফলাফল নিয়ে পূজার দুঃখপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 07, মে 2019
in বিনোদন
A A

রাজধানীর মগবাজার গার্লস হাই স্কুল থেকে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরী। সোমবার (৬ মে) দুপুরে ফলাফল প্রকাশের পর এই নায়িকা চ্যানেল আই অনলাইনে জানিয়েছিলেন, ব্যবসায় শিক্ষা শাখা থেকে তিনি জিপিএ ৪.৩৩ (এ গ্রেড) পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

পূজা এও বলেছিলেন, এই ফলাফলে তিনি খুব খুশি। চলচ্চিত্রে ব্যস্ততা না থাকলে হয়তো ফলাফল আরো ভালো হতে পারতো। পরিবারের সদস্যরাও আনন্দিত বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন পূজা চেরী।

কিন্তু দুপুরে বলা তার এই তথ্যটি ছিলো ভুল। কারণ সন্ধ্যার পর থেকেই চিত্রনায়িকার পূজা চেরীর প্রাপ্ত ফলাফলের রেজাল্ট শিটটি সোশাল মিডিয়ায় চলে আসে। এরপর তার রোল নম্বর সংগ্রহ করে রেজাল্ট দেখে জানা যায়, আসলে এসএসসি পরীক্ষায় তিনি ৪.৩৩ পাননি, পেয়েছেন ৩.৩৩।

বিষয়টি প্রকাশ্যে আসতেই পূজাকে নিয়ে শুরু হয় সমালোচনা। সোশাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে পূজার মিথ্যাচার নিয়ে । এরপর তথ্য ভুল দেয়ার কারণ জানতে পূজার সাথে ফোনে যোগাযোগ করা হয়, কিন্তু ফোন রিসিভ করেননি তিনি। ফোনে ব্যর্থ হয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ-এও মেসেজ পাঠানো হয়। কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি।

তবে শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমে তথ্য ভুল দেয়ার জন্য দুঃখপ্রকাশ করলেন ‘পোড়ামন ২’ খ্যাত এই চিত্রনায়িকা। ফেসবুকে দেয়া স্ট্যাটাসের মাধ্যমে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চান তিনি।

পূজা বলেন,আসলে আমি দুঃখিত। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিলো। তখন এডমিড কার্ড হাতে না থাকার কারণে আমি নিজে জানতে পারিনি। আমাকে যে তথ্যটি দিয়েছে সে নিজে আমাকে বলেছে, আই এম সরি। আমি আসলে কাউকে ইচ্ছে করে ভুল তথ্য দিতে চাইনি। এখন আমি নিজেই দেখছি। আমি এতেও খুশি।

রেজাল্ট নিয়ে ঘাবড়ে গিয়েছিলেন পূজা, উল্লেখ করে তিনি বলেন: আসলে আমি হঠাৎ ঘাবড়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম যতক্ষণ পর্যন্ত আমি নিয়ে নিশ্চিত না হবো, ততক্ষণ আমি কিছু বলবো না। আমার সব সাংবাদিক ভাইরা, আমি আসলেই দুঃখিত। এতটুকুর জন্য আমি ভাবলাম আমার ভক্তরা এবং সকল সাংবাদিক ভাইরা আমার উপর অসন্তুষ্ট। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমার কাছে বড়। আপনারা আছেন বলেই আজ আমি পূজা চেরী।

Tags: এসএসসিপূজা চেরীফলাফললিড বিনোদন
Previous Post

চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিতের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post

জাপানের কানসাইয়ে আওয়ামী লীগের প্রথম আহ্বায়ক কমিটি

Next Post

জাপানের কানসাইয়ে আওয়ামী লীগের প্রথম আহ্বায়ক কমিটি

ঘূর্ণিঝড়-ফণী

সবার আগে কৃষকের পাশে দাঁড়াতে হবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT