চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসিতে অতিরিক্ত ফি, শিক্ষা বোর্ডের হাতে স্কুলের তালিকা

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
2:03 পূর্বাহ্ন 14, ফেব্রুয়ারি 2016
in অন্যান্য, শিক্ষা
A A

এসএসসিতে অতিরিক্ত ফি নেয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা এখন মন্ত্রণালয়ের হাতে। যাচাই বাছাই করে এসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। আর যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখন পর্যন্ত তালিকা জমা দেয়নি তাদের মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে সময় বাড়িয়ে নিয়েছে। 

শিক্ষা বোর্ডের নিজস্ব তদন্তেই বলা হয়েছে, সারা দেশের আড়াই হাজারেরও বেশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত কয়েক কোটি টাকা আদায় করেছে। প্রধানমন্ত্রীর দফতর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত ওই প্রতিষ্ঠানগুলোর তালিকা শিক্ষা বোর্ডগুলোর কাছে পাঠানো হয়।

ঢাকার বেশ কয়েকটি স্কুলের অভিভাবকরা অতিরিক্ত অর্থ নেয়ার প্রতিবাদে কর্মসূচী পালন করে। শিক্ষা মন্ত্রণালয় টাকা ফেরত দিতে স্কুলগুলোকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চুড়ান্ত সময় বেঁধে দেয়।

সেসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, অবিলম্বে সেই টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন, যাতে আমরা জানতে পারি যে এসমস্ত প্রতিষ্ঠান আর অভিযুক্তের তালিকায় থাকবে না। সাতদিনের মধ্যে টাকা ফেরত দিয়ে বোর্ডকে অবহিত করবেন।  

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ বলেছেন, সবগুলো শিক্ষা বোর্ডের তালিকা মন্ত্রণালয়ের হাতে। বেশ কয়েকটি স্কুল অর্থ ফেরত দিয়েছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ নেয়নি বলে দাবি করেছে তাদের নিয়েও তদন্ত চলছে। ঢাকা শিক্ষা বোর্ড বলছে, একটি ছাড়া বাকি ১৭ জেলার তালিকা মন্ত্রণালয় পেয়েছে। এবার এসএসসিতে ফরম পূরণের জন্য বিজ্ঞান শাখায় ১হাজার ৪শ’৫৫ টাকা এবং মানবিক ও বণিজ্য শাখায় ১হাজার ৩শ’৫৫ টাকা নেওয়ার নিয়ম থাকলেও সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকা করে নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

সরকারের একটি সংস্থা বলেছে, ১০টি শিক্ষা বোর্ডের ১৬ লাখ এসএসসি পরীক্ষার্থী কাছ থেকে যদি এক হাজার টাকা করেও অতিরিক্ত অর্থ নেওয়া হয় তাহলে প্রায় ১৬ কোটি টাকা বাড়তি নিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অতিরিক্ত অর্থ অভিভাবকদের ফিরিয়ে দিতে ১৭ জানুয়ারি ২৮ জন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী শিক্ষামন্ত্রীর কাছে যৌথ বিবৃতি দেন।

Tags: এসএসসি
Previous Post

ন্যাটো ধ্বংসই কি পুতিনের সিরিয়া যুদ্ধের কৌশল?

Next Post

এসএসসিতে অতিরিক্ত ফি, শিক্ষা বোর্ডের হাতে স্কুলের তালিকা

Next Post

চিকিৎসক ধর্মঘটে বঙ্গবন্ধু হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

চিকিৎসক ধর্মঘটে বঙ্গবন্ধু হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT