চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসআইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানা ঘেরাও

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:27 অপরাহ্ন 28, এপ্রিল 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইল মডেল থানার এক নারী এসআইয়ের চাঁদাবাজি ও হয়রানির বিরুদ্ধে শাস্তির দাবি করে ঘণ্টাব্যাপি থানা ঘেরাও করেছে সদর উপজেলার বেলতা গ্রামের কয়েক শতাধিক মানুষ।

পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।

জানা যায়, কিছুদিন আগে সদরের বেলতা গ্রামে একটি হত্যাকাণ্ড ঘটে। সেই হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব পায় টাঙ্গাইল মডেল থানার এসআই জেসমিন। তদন্ত কর্মকতার সোর্স উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের কাবিলাপাড়ার ইসমাইল হোসেনের ছেলে বক্কর আলীর মাধ্যমে গ্রামবাসীর কাছ থেকে মোটা অংকের চাঁদা আদায় করে।

এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে ওই সোর্স বেলতা গ্রামে গিয়ে আবারও মোটা অঙ্কের টাকা দাবি করলে গ্রামবাসী তাকে আটক করে। সোর্সের আটকের খবর পেয়ে এসআই জেসমিন তাকে উদ্ধার করতে গেলে গ্রামবাসী তাকেও আটকে রাখে।

খবর পেয়ে থানা থেকে পুলিশ গেলে রাস্তায় গাছ ফেলে গাড়িসহ প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে গ্রামবাসী। পরে কৌশলে পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। সন্ধ্যার পর গ্রামবাসী একত্র হয়ে জেসমিন ও সোর্সের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে।

বেলতা গ্রামের বাসিন্দা হারেজ আলী, সুফিয়া বেগম, হাজী আয়নাল হক,আয়নাল হকের স্ত্রী জাহানারা বেগমসহ স্থানীয়রা জানান, গত একমাসে প্রায় ২৫জন লোকের কাছ থেকে ৫ হাজার টাকা থেকে শুরু করে ২ লাখ টাকা পর্যন্ত নেয়া হয়েছে এবং চাঁদা দিতে অস্বীকার করলে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হবে বলে হুমকি দেন এসআই জেসমিন।

এ বিষয়ে এসআই জেসমিন আক্তার বলেন, ‘আমি দায়িত্ব পালন করেছি। আমার নামে আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা বলেন, গ্রামবাসী অভিযোগ দিতে এসেছিল। তারা লিখিত অভিযোগ দিয়েছে।  চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Tags: থানা ঘেরাও
Previous Post

সাত দিনে ৮৩,৮৩৪,৫০০,০০০ টাকা আয় করতে পারে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’

Next Post

স্বার্থের সংঘাতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়

Next Post

স্বার্থের সংঘাতে ভারতীয় ক্রিকেটে তোলপাড়

বিনিয়োগে বাধা দূর করতে ইইউ রাষ্ট্রদূতের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT