চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে ‘ন ডরাই’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 06, জুন 2020
in বিনোদন
A A

১৪ তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ পেয়েছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ‘ন ডরাই’। ১ জুন ছবির প্রযোজক মাহবুব রহমানকে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।

প্রতিযোগিতায় ‘ফিকশন ফিল্ম’ ক্যাটাগরিতে মনোনয়নের জন্য ‘Dare to surf’’ নামে আমন্ত্রিত হয়েছে ছবিটি। আগামি অক্টোবরে চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশিত হবে। ২৬ নভেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পুরস্কার প্রদান করা হবে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৭০ টি দেশের চলচ্চিত্রের মধ্যে সেরা ছবিগুলো এ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়।

আন্তর্জাতিক পুরস্কারের জন্য প্রতিযোগিতায় ছবিটির আমন্ত্রণ পাওয়ায় উচ্ছ্বসিত প্রযোজক মাহবুব রহমান। তিনি বলেন, এটা নিঃসন্দেহে আমাদের জন্য সুখকর। ‘ন ডরাই’ আমাদের প্রথম সিনেমা। অনেক চ্যালেঞ্জ নিয়ে ছবিটি নির্মাণ করেছি। দর্শক-সমালোচকদের কাছে দারুণ সাড়া পেয়েছি আমরা। আজকের এ আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে চাই। ছবিটি একটা সম্মানজনক জায়গায় গেলে আমার দেশ এবং দেশের দর্শকরা গৌরবের অংশীদার হবেন। ছবিটিকে যারা নিরঙ্কুশ সমর্থন দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।

গত বছরের ২৯ নভেম্বর মুক্তি পায় ‘ন ডরাই’। সার্ফিং নিয়ে নির্মিত দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র এটি। ছবিটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। কক্সবাজারের এক তরুণ নারী সার্ফারের বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে এ ছবিটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা বিনতে কামাল। আরও আছেন- সাঈদ বাবু, শরীফুল রাজসহ অনেকে।

Tags: তানিম রহমান অংশুন ডরাইলিড বিনোদনশরীফুল রাজসাঈদ বাবুসুনেহরা বিনতে কামাল
Previous Post

প্রকৌশলী দেলোয়ার হোসেন: ঘুনেধরা সমাজের বলি

Next Post

‘বলিউড তারকারা কি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা বন্ধ করে দেবেন?’

Next Post
আধুনিক পোশাক পরা যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বলিউড তারকারা কি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করা বন্ধ করে দেবেন?'

বাংলাদেশের মানচিত্র, বিভিন্ন বিভাগ আলাদা রঙে চিহ্নিত. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক লকডাউনের প্রস্তাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT