চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপের সেরা দশে মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

মাহেলা জয়াবর্ধনে ও মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আট নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। বুধবার ফিফটির ইনিংস খেলে ছাড়িয়ে যান দুই কিংবদন্তি ব্যাটসম্যানকে।

বাংলাদেশ- ১২১/৩ (২৭)

সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় ১১ নম্বরে থেকে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নামেন মুশফিক। দলের বিপর্যয়ের সময় ক্রিজে এসে ইনিংস মেরামতের কাজে মন দেন। দেখেশুনে শুরুর পর ফিফটি তুলে নেন, ছাড়িয়ে যান ধোনি ও জয়াবর্ধনেকে।

অবসরে যাওয়া জয়াবর্ধনে এশিয়া কাপে ২৬ ইনিংস খেলে করেছেন ৬৭৪ রান। ধোনির রান ১৯ ইনিংসে ৬৫৪। এ দুজনকে মুশফিক টপকালেন ২৫তম ইনিংসে। এশিয়া শ্রেষ্ঠত্বের মঞ্চে মুশফিকের বর্তমান রান ৬৯১ (৬১ রানে অপরাজিত থাকা পর্যন্ত)।

তালিকার এক ও দুই নম্বরে আছেন সাবেক দুই লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়া (১২২০) ও কুমার সাঙ্গাকারা (১০৭৫)। এশিয়া কাপের ইতিহাসে কেবল এ দুজনই ছুঁয়েছেন হাজার রানের মাইলফলক।

মুশির সামনে আছেন অর্জুনা রানাতুঙ্গা ৭৪১, বিরাট কোহলি ৭৬৬, রোহিত শর্মা ৮৩৫, শোয়েব মালিক ৮৭৭, শচিন টেন্ডুলকার ৯৭১।

শারজায় এশিয়া কাপের প্রথম আসর বসে ১৯৮৪ সালে। পঞ্চদশ আসর গড়াচ্ছে দুবাই ও আবু ধাবিতে। ঢাকায় গত আসরটি হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে।

সেমিফাইনালে রূপ নেয়া ম্যাচে এদিন পাকিস্তানের বিপক্ষে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। ১২ রান তুলতেই হারায় তিন উইকেট। সেখান থেকে মুশফিক ও মোহাম্মদ মিঠুনের অবিচ্ছিন্ন ১০১ রানের জুটিতে পথ খুঁজে পেয়েছে টাইগাররা।

Tags: এশিয়া কাপ-২০১৮মুশফিকুর রহিমলিড স্পোর্টস
Previous Post

দেড় কোটি ডলারের বিদেশি বিনিয়োগে আরও বিস্তৃত হতে চায় সহজ

Next Post

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অবরুদ্ধ

Next Post

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অবরুদ্ধ

ন্যানসির ‘হ্যাপি বন্ডিং ক্লাব’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT