চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান ট্যুর থেকে ছিটকে গেলেন গলফার সিদ্দিকুর রহমান

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:15 পূর্বাহ্ন 29, মে 2015
in স্পোর্টস
A A

দেশে প্রথমবারের মতো আয়োজিত এশিয়ান ট্যুর গলফ বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছেন দুই এশিয়ান ট্যুর জয়ী দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান।

চারদিনের আসরের তৃতীয় দিনশেষে ‘প্রি-টুর্নামেন্ট’ফেভারিট সিদ্দিকুর লিডারবোর্ডে ৬৬ তম স্থানে। আশার আলো কিছুটা জ্বালিয়ে রেখেছেন তরুন দুলাল হোসেন।

আন্ডার টুয়েলভ পার নিয়ে শীর্ষে চারটি এশিয়ান ট্যুর জয়ী সিঙ্গাপুরের মারদান মাম্মাত। চারদিনের টুর্নামেন্টের তৃতীয় দিনটা ছুটির দিন হওয়ায় কুর্মিটোলা গলফ কোর্সে অভাব ছিলোনা গলফ প্রেমীদের।

তবে তাদের জন্য সুখবর আনতে পারেননি কোনো বাংলাদেশী গলফার। অন্যতম ফেভারিট সিদ্দিকুর প্রথম দু’দিনেই পিছিয়ে পড়েছিলেন। দ্বিতীয় দিন শেষে ছিলেন ৫১তম। তৃতীয় দিনে ব্যর্থতার বোঝা ভারী হয়েছে আরো। চারটি বগি পেয়ে ওভার সিক্স নিয়ে ৬৬ নম্বরে।

শিরোপার আশা ছেড়ে দিয়ে চোখ রাখছেন উত্তরসুরীদের দিকে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার আশা ছিল ভালো কিছু করতে পারবো। কিন্তু সেটা পারিনি। আবহাওয়াও আমার পক্ষে ছিলোনা। তবে যেটা হয়েছে ভালো হয়েছে। সামনে আরও ভালো করার তাগিদ থাকবে। দুলাল ভালো করছে। আশা করি সামনেও ও নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে।

উত্তরসুরীদের একজন দুলাল হোসেন আন্ডারসিক্স নিয়ে আগেরদিন ছিলেন পাঁচ নম্বরে। তৃতীয় দিন পাঁচটা বার্ডি এবং দুটো ডাবল বগি’র যোগ বিয়োগে অবনমিত হয়ে লিডারবোর্ডের নয় নম্বরে তিনি। শিরোপার লড়াই থেকে একেবারে ছিটকে যাননি তিনি।

আধিপত্য অটুট রেখে তৃতীয় দিন শেষেও শীর্ষস্থানে চার এশিয়ান এবং এক ইউরোপীয়ান ট্যুর জেতা সিঙ্গাপুরের মারদান মাম্মাত। আন্ডার টুয়েলভ নিয়ে ৪৭ বছর বয়সী এই সিঙ্গাপুরিয়ান গলফার দেখছেন ২১ বছরের ক্যারিয়ারে পঞ্চম এশিয়ান ট্যুর জেতার স্বপ্ন।

শনিবার শেষদিন শিরোপার লড়াই জমিয়ে তুলতে পারেন আন্ডার নাইনে তৃতীয় দিন শেষ করা ভারতের কালিম যোশি এবং আন্ডার এইটে থাকা সাউথ কোরিয়ার সোমিন লি।

Tags: এশিয়ান ট্যুরসিদ্দিকুর রহমান
Previous Post

ম্যাগির প্রচারণা করায় মাধুরীকে আইনী নোটিশ

Next Post

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ৮ হাজার চীনা শিক্ষার্থী বহিষ্কৃত

Next Post

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ৮ হাজার চীনা শিক্ষার্থী বহিষ্কৃত

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে ৮ হাজার চীনা শিক্ষার্থী বহিষ্কৃত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT