চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান গেমসের চোখধাঁধানো উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 18, আগস্ট 2018
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A

চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমস। ১৮তম এশিয়ান গেমসের জমকালো আয়োজন হয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। এবারের আসরে বাংলাদেশের পতাকা বহন করেন ভারোত্তলক মাবিয়া আক্তার সীমান্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার ইতিহাস ও ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে নানা আয়োজনও রাখা হয়। দেশটির বিনোদন জগতের তারকাদের পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন দর্শকরা।

আসরে ৮৬ জন পুরুষ ও ৩১ জন নারী সহ ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশ থেকে মোট ১১৭ জন অ্যাথলিট অংশ নিচ্ছেন। যেকোনো মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম লাল সবুজের পতাকা হাতে আবির্ভূত হন ভারোত্তলক মাবিয়া।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানটা ছিল ঐতিহাসিকও। চিরশত্রু দুই প্রতিবেশি দেশ-নর্থ ও সাউথ কোরিয়া সব দূরত্ব ঘুচিয়ে একসঙ্গে একই পতাকার তলায় হাঁটে এদিন। যা সব দিক থেকে ঐতিহাসিক। দুটি দেশের মধ্যে সম্পর্ক তলানীতে ছিল। শেষ পর্যন্ত খেলার মাঠ ঘুচিয়ে দিল দুই কোরিয়ার দূরত্ব।

শীতকালীন অলিম্পিক্স থেকে দুই কোরিয়ার মিলনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল, সেটা যেন শনিবার ইন্দোনেশিয়ায় পূর্ণ হল। দুই কোরিয়া একসঙ্গে মিলে অংশ নিচ্ছে মহিলাদের বাস্কেটবল, কেনোয়িং ও রোয়িংয়ে।

৪৫টি দেশের ১৭হাজার অ্যাথলিট এবারের এশিয়ান গেমসে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানের মার্চপাস্টে হাঁটেন ৬ হাজার অ্যাথলিট।

উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইন্দোনেশিয়া খরচ করে ৩৫ মিলিয়ন ডলার। সমাপ্তি অনুষ্ঠানের জন্য তোলা আছে আরো ২০ মিলিয়ন। জিবিকের মূল মঞ্চ ছিল ১২০ মিটার লম্বা, ৩০ মিটার প্রস্থ আর ২৬ মিটার উঁচু।

ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী দ্বীপ, ফুল আর পাহাড়ের প্রতীকী চিত্র দিয়ে মায়াময় এক পরিবেশ তৈরি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পারফরমাররা ফুটিয়ে তোলেন ইন্দোনেশিয়ার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য। দ্বীপ, পাহাড়, সমুদ্র, আদিবাসীদের জীবন, সংস্কৃতি—সব এমনভাবে উঠে আসে যেন মনে হয় পুরো দেশের ইতিহাস-ভুগোলটা মাঠে ধরা দিয়েছে। ইন্দোনেশিয়ার বিখ্যাত গায়িকা আনগুন, রাইসা, তুলুস, কনডোলোগিটরা। সঙ্গীচ পরিচালক আডি এমএস ও রোনাল্ড ইউনার্ডি মঞ্চ মাতান।

Tags: এশিয়ান গেমসলিড স্পোর্টস
Previous Post

বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ফেইক আইডি বিষয়ে সতর্কতা

Next Post

কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ

Next Post

কুষ্টিয়ায় শোক দিবসের কর্মসূচিতে বাধা দেয়ার অভিযোগ

নেইমার-এমাবাপের গোলে পিএসজির জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT