চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়াটিক ফিল্ম মিডিয়ালে বাংলাদেশের ৩ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:52 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2016
in বিনোদন
A A

এশিয়ার সিনেমা নিয়ে ইতালিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় আসর ‘এশিয়াটিক ফিল্ম
মিডিয়াল’ শুরু হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। আর চলবে আগামী ২ অক্টোবর পর্যন্ত।
এবারের আসরে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, চীন, ফিলিপাইনসহ ২০টি
দেশের ৪০ টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

১৭তম এশিয়াটিক ফিল্ম মিডিয়ালে প্রতিযোগিতা করছে বাংলাদেশি নির্মাতা ফারজানা ববির প্রামাণ্যচিত্র ‌বিষকাঁটা। ইতালির রোমে অনুষ্ঠিত এ উৎসবে দেখানো হবে বাংলাদেশের আরো দুটি চলচ্চিত্র।

রুবাইয়াত হোসেনের আন্ডার কন্সট্রাকশন ও বাংলাদেশের প্রথম আদিবাসী ভাষায় নির্মিত অং রাখইনের মাই বাইসাইকেল ছবি দুটি প্রদর্শিত হবে উৎসবের প্যানারোমা বিভাগে। আর এ তিনটি ছবির পরিবেশনার দায়িত্বে রয়েছে খনা টকিজ।

ফারজানা ববির পরিচালনা ও রুবাইয়াত হোসেনের প্রযোজনায় তিন বীর নারী মুক্তিযোদ্ধা রঞ্জিতা মল্লিক, রমা চৌধুরী আর হালিমা খাতুনের বর্তমান জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে যুদ্ধ শেষ হওয়ার পরও প্রতিদিনই তাদেরকে নতুন যুদ্ধ তাড়া করে ফিরছে। সমাজে একটি সম্মানজনক স্থান পেতে প্রতিনিয়ত তারা সংগ্রাম করে চলেছে।

রুবাইয়াত হোসেনের নির্মিত ‘আন্ডার কন্সট্রাকশন’ প্রামাণ্যচিত্রের কাহিনীটি একজন মধ্যবিত্ত মুসলমান নারীকে নিয়ে। শহুরে সমাজে নিজেকে খুজে পেতে মরিয়া ওই নারী।

মাই বাইসাইকেল চলচ্চিত্রটি বাংলাদেশের প্রথম আদিবাসী ভাষায় নির্মিত চলচ্চিত্র। অং রাখিন নির্মিত এই চলচ্চিত্রে সুক্ষ্ম ও কাব্যিকভাবে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।

Previous Post

শাহজালালে রোবট ও বিভিন্ন গোয়েন্দা সামগ্রী আটক

Next Post

নিউইয়র্কে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

নিউইয়র্কে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিওতে শেষ হলো প্যারালিম্পিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT