চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এলাকাভিত্তিক লকডাউনেও খোলা থাকবে ব্যাংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:45 অপরাহ্ন 25, মে 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ঢাকা শহরের আধুনিক ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে মহানগর বা জেলা প্রশাসন স্থানীয়ভাবে লকডাউন জারি করলেও সেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক। লেনদেনও চলবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে মহানগর বা জেলা প্রশাসন কর্তৃক স্থানীয়ভাবে লকডাউন ঘোষিত হলেও সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। এক্ষেত্রে শাখার কর্মকর্তা ও কর্মীদের যাতায়াত নির্বিঘ্ন রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানাতে হবে।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ মঙ্গলবার থেকে চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। এ সময় জেলায় দোকানপাট বন্ধ থাকার পাশাপাশি জরুরি সেবা ছাড়া সব ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ বিষয় সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে এ নির্দেশনা দেয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় আগের মতো সীমিত পরিসরে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে। এছাড়া লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে ব্যাংক।

Tags: করোনাভাইরাসবাংলাদেশ ব্যাংকব্যাংকলেনদেন
Previous Post

আমার কাছে আমার প্রত্যেকটা নাটকই সেরা: অপূর্ব

Next Post

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কাকে চেপে ধরেছে বাংলাদেশ

ব্ল্যাক ফাঙ্গাসের স্পোর ও ফাইবারের মাইক্রোস্কোপিক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্ল্যাক ফাঙ্গাস: আমাদের আশঙ্কাই সত্যি হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT