চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরিকসেন স্থিতিশীল, স্থগিত ম্যাচ মাঠে গড়ালে হারল ডেনমার্ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 পূর্বাহ্ন 13, জুন 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ডেনমার্কের ফুটবল খেলোয়াড় এরিকসেন মাঠে পড়ে আছেন, চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন মাঠে লুটিয়ে পড়া ডেনমার্কের ক্রিস্টিয়ান এরিকসেনের অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থগিত ম্যাচ ফের শুরু হলে ডেনমার্ক ১-০ গোলে হেরে গেছে ফিনল্যান্ডের কাছে।

ডেনমার্ককে হারিয়ে ইউরো অভিষেক রাঙিয়েছে ফিনল্যান্ড। বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরের ডেনিশদের চেয়ে ৪৪ ধাপ পেছনে থাকা দলটি ম্যাচের ৬০ মিনিটে জয়সূচক গোলটি আনে। জোয়েল পোহজানপালো জালের দেখা পান জেরে উরোনেনের বাড়িয়ে দেয়া বলে।

উল্টোদিকে ডেনমার্ক একাধিক সুযোগ হাতছাড়া করেছে। পেনাল্টিও মিস করেছে। পিয়েরে এমিলে হোয়েজার্গ স্পট কিকে ব্যর্থ হন ৭৪ মিনিটে।

ডেনিশদের হারের আগে অনেকটা স্থবির হয়ে গিয়েছিল ফুটবলবিশ্ব। ইউরোর দ্বিতীয় দিনে দ্বিতীয় ম্যাচে ম্যাচ চলাকালীন আচমকা মাঠে লুটিয়ে পড়ে যান মিডফিল্ডার এরিকসেন। তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয় যে, চিকিৎসকরা বুকে হাত দিয়ে ঠেসে তথা সিপিআর পদ্ধতিতে শ্বাস-প্রশ্বাস ফেরানোর চেষ্টা করেন।ফুটবল মাঠে এরিকসেনের অসুস্থতা, খেলোয়াড়রা সহায়তায় এগিয়ে আসে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে বেশ কিছুক্ষণ চিকিৎসা চলার পর এরিকসেনকে সোজা হাসপাতালে নেয়া হয়। উয়েফা স্থগিত ঘোষণা করে ম্যাচ। এরপর দুদলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা আলোচনা করে ম্যাচ শেষ করার সিদ্ধান্ত নিলে প্রায় পৌনে দু-ঘণ্টা পর ফের মাঠে গড়ায় খেলার বাকি অংশ।

কোপেনহেগেনে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধের একেবারে শেষদিকে মাটিতে লুটিয়ে পড়েন এরিকসেন। ম্যাচের তখন ৪৩ মিনিট, ফিনল্যান্ড বক্সের কাছাকাছি ছিলেন এ মিডফিল্ডার।

এরিকসেন মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সতীর্থরা, প্রতিপক্ষ খেলোয়াড়রা ছুটে আসেন। দ্রুত চিকিৎসা শুরু করেন ডাক্তাররা। সেসময় সতীর্থরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন।

২৯ বছর বয়সী মিডফিল্ডারকে ১৫ মিনিটের মতো মাঠেই চিকিৎসা দেয়া হয়। তারপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তখন চারপাশ থেকে কাপড়ে ঘিরে রাখা হয়। সেখান থেকে সোজা হাসপাতালে।

এরিকসেনের ঠিক কী সমস্যা হয়েছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে তখনও কিছু অজানা। তাতে প্রবল শঙ্কা ঘিরে বসে ফুটবলপ্রেমীদের মাঝে। সিপিআর দেয়ার কারণে তার কার্ডিয়াক সমস্যার বিষয়ে ধারণা দেয় গণমাধ্যমগুলো।ফুটবল মাঠে পড়ে থাকা এরিকসেনের ছবি, চিকিৎসকরা তাকে সাহায্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবশ্য দ্রুতই আশ্বস্ত করা হয়। টুইট করে জানানো হয় এরিকসেনের অবস্থা স্থিতিশীল আছে। তার জ্ঞান আছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।

ডেনমার্ক-ফিনল্যান্ডের দুদলের খেলোয়াড়দেরই ম্যাচের বিরতির সময় সাজঘরে নিয়ে ম্যাচ বন্ধ রাখেন রেফারি। কিছুপর ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা (উয়েফা) এক টুইট বার্তায় ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছিল।

দিনের অন্য ম্যাচে, বেলের ওয়েলস ১-১ গোলে ড্র করেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। বেলজিয়াম ৩-০ ব্যবধানে হারিয়েছে রাশিয়াকে। রোমেলু লুকাকু জোড়া গোল করেছেন, অন্য গোলটি থমাস মুনিয়েরের।

Tags: ইউরো ২০২০ইউরো-২০২১এরিকসেনডেনমার্কফিনল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন

Next Post

বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ৩৮ লাখের বেশি মানুষ

Next Post
coronavirus Facebook

বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছে ৩৮ লাখের বেশি মানুষ

ভেনেজুয়েলার ফুটবল দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল ম্যাচের একদিন বাকি, ভেনেজুয়েলার ১২ জনের করোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT