চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এম আর খানকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
5:10 অপরাহ্ন 06, নভেম্বর 2016
in বাংলাদেশ, স্বাস্থ্য
A A

বাংলাদেশের শিশু চিকিৎসায় পথিকৃৎ জাতীয় অধ্যাপক এম আর খানকে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানিয়েছেন। চিকিৎসক, শিক্ষক, রাজনীতিকসহ সকলেই মানবিক গুণসম্পন্ন এ চিকিৎসককে দৃষ্টান্ত মেনে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন।

নিজ হাতে গড়া সেন্ট্রাল হাসপাতালে শনিবার বিকেলে ইন্তেকাল করেন এম আর খান। সর্বস্তরের মানুষের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সেন্ট্রাল হাসপাতালে প্রথম জানাযার পর তার মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়।

মেডিসিন বিভাগ থেকে শিশু চিকিৎসা বিভাগকে আলাদা করে এ দেশের শিশু চিকিৎসায় অন্য ধারা তৈরির এ কারিগরকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাতে গড়া চিকিৎসকরাসহ সর্বস্তরের মানুষ শেষ শ্রদ্ধা জানান।

সেখান থেকে তাকে মিরপুরে তার প্রতিষ্ঠা করা আরেক শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নেয়া হয় উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে নামাজের জানাযার পর মরদেহ যশোরে নিয়ে যাওয়া হয়।nasim_m-r-khan

এম আর খানকে শ্রদ্ধা জানাতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সাংবাদিকদের তিনি বলেন, “আজ তিনি আমাদের মাঝ থেকে চলে গেছেন। দেশের চিকিৎসাবিজ্ঞানে তার যে অবদান, তা চিরকাল বাংলাদেশের মানুষ স্মরণে রাখবে। তিনি শুধু একজন আদর্শবাদ চিকিৎসকই ছিলেন না। তিনি বাংলাদেশে চিকিৎসাশাস্ত্রের একজন জনকও ছিলেন।”

সোমবার সাতক্ষীরায় নিজ এলাকায় আরেকটি জানাযার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ১৯২৮ সালের পয়লা আগস্ট সাতক্ষীরার রসুলপুর গ্রামে জন্ম নিয়েছিলেন মোহাম্মদ রফি খান, কর্মজীবনে এম আর খান নামে পরিচিত এ দেশের শিশু চিকিৎসার পথিকৃৎ।

Tags: এম আর খান
Previous Post

সন্ধ্যায় খুলবে সিটিসেল

Next Post

নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজই সেরা অস্ত্র: ওয়ালশ

Next Post

নিউজিল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজই সেরা অস্ত্র: ওয়ালশ

শিক্ষকদের ক্যাডারভুক্ত করা মানবে না বিসিএস সাধারণ শিক্ষা সমিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT