চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমেরির উত্তরসূরি কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 30, নভেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

প্রত্যাশা মতোই আর্সেনাল কোচ উনাই এমেরিকে বরখাস্ত করা হয়েছে। টানা সাত ম্যাচে জয় না পাওয়ায় শুক্রবার তাকে বরখাস্তের নোটিশ ধরিয়ে দেয়া হয়।

১৮ মাস তিনি আর্সেনালের কোচের দায়িত্ব ছিলেন। দায়িত্ব নেয়ার পর থেকে মেসুত ওজিলের মতো তারকার সঙ্গে বিতর্কে জড়ান। দলে তার কোনো জায়গা নেই। দলের পারফরম্যান্স আরও হতাশজনক। ইপিএলে আট নম্বরে দাঁড়িয়ে গানাররা। ইউরোপা লিগের শেষ ম্যাচে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে যাওয়ার পর তার ছাঁটাইয়ের পথ তৈরি হয়ে যায়।

এমেরির জায়গায় আপাতত দলের দায়িত্বে তারই সহকারি ফ্রেডি এলজাংবার্গ। বলা হচ্ছে, ১৯৯২ সালের পর আর্সেনালে আবার এ রকম খারাপ দশা ফিরে এসেছে। এমেরির আগে আর্সেন ওয়েঙ্গার দু’দশকের মতো আর্সেনালের দায়িত্ব ছিলেন। তিনি সরে দাঁড়ানোর পরেই স্প্যানিশ কোচ এমেরিকে দায়িত্ব দেয়া হয়েছিল।

প্রথম বছরে পাঁচে শেষ করেছিল আর্সেনাল। ফলে চ্যাম্পিয়ন্স লিগে স্থান হয়নি। শেষ ম্যাচে চেলসির কাছে হেরে যাওয়ার পর। নতুন বছরে নিকোলাস পেপেকে নেয়া হয়েছিল বিশাল অর্থের বিনিময়ে। খোলনলচে বদলে ফেলা হয়েছিল স্কোয়াড। কিন্তু সেই ফুটবলার মাঠে পারফর্ম করতে পারছেন না। দলের খেলার মধ্যেও প্রচুর সমস্যা। তিন ম্যাচ পরেই কোচের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। চলতি বছরে দলের গোলপার্থক্য নেগেটিভে। ইপিএলে পাঁচ ম্যাচে কোনো জয় নেই।

প্রশ্ন হচ্ছে, এমেরির ফেলে যাওয়া সিংহাসনে কে বসবেন? তা নিয়ে চর্চার শেষ নেই। নাপোলির কোচ কার্লো আনচেলোত্তির নাম শোনা যাচ্ছে। ইতালির এই ক্লাবের সাম্প্রতিক অবস্থায় ভীষণ অখুশি তিনি। প্রয়োজনে নাপোলিকে ক্ষতিপূরণ দিয়েও তিনি অন্য ক্লাব খুঁজছেন।

এমেরিকে বরখাস্তের আগে প্রিমিয়ার লিগে টটেনহ্যাম তাদের কোচ মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করেছিল। বরখাস্তের মুখে রয়েছেন মানুয়েল পেয়েগিন্নি। তার দল ওয়েস্ট হ্যাম অবনমনের অঞ্চলে ঘোরাফেরা করছে। শোনা যাচ্ছে এ দুজনের নামও।

এছাড়া এভারটন কোচ মার্কো সিলভার হাল একই। ক্লাবের বোর্ড খতিয়ে দেখছে কোচের পারফরম্যান্স। তিনিও আছেন তালিকায়। সঙ্গে কানাঘুষা চলছে, লিভারপুলের সাবেক দুই কোচ ব্রেন্ডন রজার্স ও বেনিতেজকে নিয়েও। নাম আছে জুভেন্টাসের সাবেক কোচ অ্যালেগ্রি, বেলজিয়াম কোচ রবের্তো মার্টিনেজ, আর্সেনালের সাবেক খেলোয়াড় প্যাট্রিক ভিয়েরা ও থিয়েরি অঁরির।

Tags: আর্সেনালইপিএলউনাই এমেরিলিড স্পোর্টস
Previous Post

ধোনিকে নিয়ে ধাঁধায় সৌরভও

Next Post

জামালপুরে জমি নিয়ে বিরোধে ২ ভাই নিহত

Next Post

জামালপুরে জমি নিয়ে বিরোধে ২ ভাই নিহত

ফাইল ছবি

বন্য হাতির তাড়া খেয়ে যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT