চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমসি কলেজে ধর্ষণ: হবিগঞ্জ থেকে আরও ২ আসামি গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:09 পূর্বাহ্ন 28, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিহত দুই ব্যক্তির ছবি, এমসি কলেজে ধর্ষণের ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণের ঘটনায় হওয়া মামলার আসামি শাহ মো. মাহবুবুর রহমান রনি এবং রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

রোববার রাতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেপ্তার করে র‌্যাব-৯ এবং নবীগঞ্জ থেকে রবিউলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার শাহ মো. মাহবুবুর রহমান রনি হবিগঞ্জ সদর থানার বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে ও রবিউল ইসলাম (২৫) সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বড়নগদীপুর (জাগদল) গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রনিকে গ্রেপ্তারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত বলেন, আমাদের ডিবি (গোয়েন্দা) পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, গৃহবধু গণধর্ষণ মামলার আসামি মাহবুবুর রহমান রনিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

এর আগে ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও চার নম্বর আসামি অর্জুন লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতক থেকে ভোরে হাইওয়ে পুলিশ প্রথমে সাইফুরকে গ্রেপ্তার করে। পরে হবিগঞ্জের মাধবপুর থেকে অর্জুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত শনিবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বাকি আসামিরা হলেন: এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর ও ‘বহিরাগত’ ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করা হয়।

Tags: এমসি কলেজগণধর্ষণ
Previous Post

শেখ হাসিনা: দেশরত্ন থেকে বিশ্বরত্ন

Next Post

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীবাহী লঞ্চে ফাটল

Next Post
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু, ভিড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে যাত্রীবাহী লঞ্চে ফাটল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ জন্মদিন শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ জন্মদিন আমাদের আলোর বাতিঘর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT