চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমবাপেকে হাত করতে যা যা করেছে পিএসজি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 07, নভেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল লিকস্ বোধহয় ফ্লোরেন্তিনো পেরেজের মনের কষ্টটা বাড়িয়েই দিল! ফুটবলের গোমর ফাঁস করতে ওস্তাদ ওয়েবসাইটটির বরাতে লেকিপে জানাচ্ছে, ২০১৭ সালে ২১৪ মিলিয়ন ইউরো দিয়ে কাইলিয়ান এমবাপেকে মোনাকো থেকে প্রায় কিনেই ফেলেছিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি। কিন্তু মাঝখান থেকে আচমকা পাশার দানে ফরাসি উঠতি তারকাকে ছিনিয়ে নিয়েছে পিএসজি!

লেকিপের প্রতিবেদনে উঠে এসেছে ১৮০ মিলিয়নের সঙ্গে ৩৪ মিলিয়ন ইউরো ট্যাক্স; মোট ২১৪ মিলিয়ন ইউরোতে মোনাকোর সঙ্গে চুক্তি প্রায় সেরেই ফেলেছিলেন পেরেজ। কিন্তু এমবাপের ইচ্ছে ছিল যেখানে বেড়ে উঠেছেন ‘ফ্যাশনের তীর্থভূমি’খ্যাত সেই প্যারিসেই থাকবেন। তাই রিয়ালে না গিয়ে পিএসজিকেই বেছে নেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উঠতি ফুটবলার।

২০ বছর বয়সী ফুটবলারের দাবি ছিল সতীর্থ নেইমারের সমান বাৎসরিক ৩০ মিলিয়ন ইউরো বেতন। পিএসজির কর্তারা সেটা না মানলেও বছরে ৫ লাখ ইউরোর এক বোনাস দেয়ার আশ্বাস দিয়েছেন এমবাপেকে।

বছরে অন্তত ৫০ ঘণ্টা আকাশে ওড়ার জন্য নেইমারের মতো ব্যক্তিগত প্রাইভেট বিমানেরও দাবি ছিল এমবাপের। সঙ্গে কাজের সহকারী আর বাড়ি ভাড়া তো আছেই।

৫০ ঘণ্টা না হলেও প্রয়োজনের সময় বিমানের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়েছে পিএসজি। সঙ্গে মাসিক ৩০ হাজার ইউরো বাড়ি ভাড়া আর নিরাপত্তাকর্মী, ব্যক্তিগত সহযোগী এবং একজন বাটলারের খরচ পিএসজির কাছ থেকে পান এমবাপে।

ফুটবল লিকস্ আরও জানিয়েছে একই লিগে খেলায় পিএসজিকে খানিকটা ভয়ও করে মোনাকো। অর্থের আধিপত্য বিস্তার করতে থাকা লিগ সতীর্থকে খেপাতে না চাওয়ায় রিয়ালের ২১৪ মিলিয়নের প্রস্তাব পায়ে ঠেলে পিএসজির ১৮০মিলিয়ন ইউরোতেই এমবাপেকে ছাড়তে রাজি হয় ২০১৬-১৭ মৌসুমের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা!

Tags: কাইলিয়ান এমবাপেপিএসজি
Previous Post

পাকিস্তানের সেই আসিয়ার পাশে ইটালির উপ-প্রধানমন্ত্রী

Next Post

উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

Next Post

উন্নয়নের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে: প্রধানমন্ত্রী

৫ বছরে ১৬ লাখ ৫ হাজার কোটি টাকার প্রকল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT