চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি লিটনের গ্রেফতার চেয়ে আবেদন

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
1:59 পূর্বাহ্ন 13, অক্টোবর 2015
in অন্যান্য, আদালত
A A

শিশু সৌরভকে গুলির মামলায় গাইবান্ধার এমপি লিটনকে আত্মসমর্পণের নিদের্শনা দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ এ আবেদনের শুনানির কথা থাকলেও, আসামীপক্ষ সময় আবেদন করায় এক দিন পিছিয়ে আগামীকাল বুধবার শুনানির দিন নির্ধারণ করা হয়।

গতকাল সোমবার এমপি লিটনের আগাম জামিন আবেদন নাকচ করে ১৮ অক্টোবর বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। আসামিকে গ্রেফতারের প্রার্থনা থাকলেও, তা না হওয়ায় হাইকোর্টের নির্দেশনার বিরুদ্ধে এই আপিল করেছে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের নির্দেশনার ব্যাপারে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, এই আদেশের ফলে এমপি লিটনকে গ্রেফতার করা সম্ভব হবে কিনা এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে পুলিশ। সেই দ্বন্দ্বের অবসান করতেই মূলত হাইকোর্টের নির্দেশনা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।

এ উদ্দেশ্যে প্রথমেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালত থেকে অনুমতি নিয়েছে রাষ্ট্রপক্ষ। একই বিষয়ে দু’টি মামলা থাকায় একে প্রথমে কার্যতালিকায় ১০৮ এবং ১০৯ নাম্বারে রাখা হয়। পরে তা ৭০-এর সারিতে এসে দাঁড়ায়।

রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আসামীপক্ষের আইনজীবী মোল্লা ওয়াহিদুজ্জামানকে ডাকা হলে তিনি মামলার শুনানির জন্য আদালতের কাছে সময় আবেদন করেন।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় আবেদনের বিরোধিতা করে বলেছেন, এমপি লিটনের বিরুদ্ধে এই মামলাটি খুবই গুরুত্বপূর্ণ একটি মামলা। তিনি বলেন, রাষ্ট্রপক্ষ চায় যেন হাইকোর্টের নির্দেশনাটি শিগগিরই স্থগিত করা হয় এবং আইন-শৃঙ্খলা বাহিনী যেন এমপি লিটনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত আইনগত ব্যবস্থা নিতে পারে।

সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আসামীপক্ষ একদিন সময় চাওয়ায় আদালত বুধবার চেম্বার জজ আদালত আবার বসবে এবং তখন মামলাটি শুনানির জন্য কার্যতালিকার প্রথমদিকে রাখা হবে।

২ অক্টোবর ভোরে গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় ৮ বছর বয়সী শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ। শিশুটি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরদিন সৌরভের বাবা সংসদ সদস্য লিটনকে আসামী করে মামলা করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

গুলির ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন লিটন। রোববার লিটনের আগাম জামিনের আবেদন করেন আইনজীবীরা।

সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ জামিন আবেদন খারিজ করে সাংসদ লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

Tags: এমপির গুলিএমপির গুলিতে আহত শিশুগাইবান্ধার এমপি লিটনহাইকোর্ট
Previous Post

পর্নোগ্রাফির ধাক্কায় প্লে-বয় থেকে নগ্ন ছবি বাদ

Next Post

গুগলে আবার ফিরে এলেন নুসরাত ফতেহ আলি খান

Next Post

গুগলে আবার ফিরে এলেন নুসরাত ফতেহ আলি খান

লিঙ্গ পরির্বতন করে বিয়ে করছেন ববি ডালিং

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT