চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি রানার জামিন স্থগিতই থাকছে

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
10:52 পূর্বাহ্ন 19, অক্টোবর 2017
in আদালত
A A
এমপি রানাকে আদালতে হাজির করে নিরাপত্তা ব্যবস্থা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন বিষয়ে জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রানার জামিন স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রানার পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনুদ্দিন মাহমুদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২৩ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ মামলার ধার্য দিনে বিচারিক আদালতে রানাকে স্বশরীরে হাজির রাখতে নির্দেশ দেন।

গত ৮ মে মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিন ৪ মাসের জন্য স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে ৬ মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়।

তার আগে গত ১৮ এপ্রিল হাইকোর্টের দেয়া অন্তর্বর্তীকালীন জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালত।
গত ১৩ এপ্রিল আমানুর রহমান খান রানাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় আমানুর গত বছরের ১৮ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। বর্তমানে সে কারাগারে আছে।

Tags: এমপি রানাফারুক হত্যা মামলাহাইকোর্ট
Previous Post

রাস্তা খারাপ হওয়ায় নেই যানবাহন, কয়েক ঘণ্টা হাঁটার পর স্কুল

Next Post

আদালতের পথে খালেদা জিয়া, আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার

Next Post
আদালতের পথে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতের পথে খালেদা জিয়া, আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার

ঘরের গাছ

ঘুম পাড়াবে ঘরের গাছ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT