চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপি পদ বাতিল অবৈধ: লতিফ সিদ্দিকী

সোমা ইসলাম by সোমা ইসলাম
5:37 পূর্বাহ্ন 02, আগস্ট 2015
in রাজনীতি
A A

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী নির্বাচন কমিশনকে বলেছেন, তাকে আওয়ামী লীগের সদস্যপদ ও মন্ত্রিত্ব থেকে বাদ দেওয়া অবৈধ। শুনানি না করে বিষয়টি স্পিকারের কাছে পাঠানোর অনুরোধ জানান তিনি।

তবে সব সিদ্ধান্ত আইনসম্মত বলে মন্তব্য করে শুনানির মাধ্যমে লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে আওয়ামী লীগ। কমিশন জানিয়েছে, দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে হজ নিয়ে আপত্তিকর মন্তব্যর কারণে বিভিন্ন মহলের প্রতিবাদের পর লতিফ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকেও বহিষ্কার করে আওয়ামী লীগ।

নয় মাস কারাগারেও থাকতে হয় তাকে। দল থেকে বহিষ্কারের পর লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিলের জন্য স্পিকারের কাছে চিঠি দেয় আওয়ামী লীগ।

তার সদস্য পদ রাখা না রাখার সমাধান করতে ইসিকে চিঠি দেন স্পিকার। নির্বাচন কমিশন ১৬ জুলাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লতিফ সিদ্দিকীকে ২ আগস্টের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে চিঠির জবাব দিতে বলে। এদিন দুপুরে লতিফ সিদ্দিকীর প্রতিনিধি তার অবস্থান ব্যাখ্যা করে ইসির চিঠির জবাব দেন। 

বেলা আড়াইটার দিকে দলের অবস্থান জানিয়ে ইসিতে চিঠির জবাব দিতে আসে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মৃণাল কান্তি বলেন, টাঙ্গাইল ৪ আসনে নির্বাচিত জনাব লতিফ সিদ্দিকীর বিষয়ে উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক সংসদসদস্যপদ বাতিলের জন্য বিনীত অনুরোধ জানিয়েছি। আগামী ১৫ দিনের মধ্যে একটি শুনানির ব্যবস্থা করবেন। সেই শুনানিতে আমরাও আসবো।

তবে নির্বাচন কমিশন বলছে, আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিলের এখতিয়ার তাদের। শুনানি হবে কি না, শিগগিরই তা জানানো হবে।

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, আত্নপক্ষ সমর্থনের সুযোগ তাকে দিতে হবে। আমরা সেটা দিয়েছি। এখন আমরা দেখবো, তিনি যে জবাব দিয়েছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যে জবাব দেওয়া হয়েছে। এর সঙ্গে সম্পৃক্ত যে বিধি ও আইন আছে সব মিলিয়ে একটি সিদ্ধান্ত হবে। এমন হতে পারে শুধ কাগজ দেখে তারা সিদ্ধান্ত দিতে পারেন বা এমন হতে পারে যে উভয়পক্ষকে তারা শুনানি দেবেন।

ধর্ম অবমাননার অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে লিখিত জবাবে লতিফ সিদ্দিকী বলেছেন, এ জন্য তাকে দল থেকে বহিষ্কারের এখতিয়ার আওয়ামী লীগের নেই। 

এর আগে গত ১৩ জুলাই আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদের বিষয়ে মতামত জানাতে নির্বাচন কমিশনে চিঠি পাঠান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তাকে আওয়ামী লীগ থেকে বহিস্কারের চিঠি স্পিকারের কাছে পাঠানো হয় গত ৭ জুলাই। দল থেকে পাঠানো এ চিঠি স্পিকারের দপ্তরে পৌঁছানো হয় সংসদ সচিবালয়ের মাধ্যমে।

ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ার অভিযোগে আটকের প্রায় ৯ মাস গত ২৯ জুন জামিনে মুক্ত হন লতিফ সিদ্দিকী। এরপর থেকেই তিনি সংসদের অধিবেশনে যোগ দেওয়ার চেষ্টা করছিলেন। এই চেষ্টার মধ্যেই স্পিকারের কাছে চিঠি দেয় আওয়ামী লীগ।

গত বছরের ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী। এরপর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ১৭টি মামলা হয়।

বিভিন্ন ইসলামপন্থি দলগুলোর আন্দোলনের হুমকি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারাতে হয় তাকে।

২০১৪ সালের ২৩ নভেম্বর রাতে ভারত হয়ে দেশে ফেরেন লতিফ সিদ্দিকী। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠান।

Tags: আবদুল লতিফ সিদ্দিকীলতিফ সিদ্দিকী
Previous Post

৩ বছর পর দেশে দারিদ্র থাকবে না: অর্থমন্ত্রী

Next Post

রিইউনিয়নে পাওয়া গেলো বিমানের ধ্বংসাবশেষ

Next Post

রিইউনিয়নে পাওয়া গেলো বিমানের ধ্বংসাবশেষ

মুক্তি পেলেন শাহরুখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT