চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপিসহ ৯ জনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতার হত্যাচেষ্টা মামলা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:15 অপরাহ্ন 19, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাই‌লের গোপালপু‌রে ছাত্রল‌ীগ নেতা‌কে হত্যা‌চেষ্টার মামলায় টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আসনের সাংসদ ছোট মনিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দা‌য়ের করা হয়েছে।

বৃহস্প‌তিবার উপ‌জেলার হা‌দিরা ইউ‌নিয়ন ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি জুয়েল রানা বাদী হয়ে গোপালপুর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

পরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল হক মামলা‌টি আম‌লে নি‌য়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালপুর থানা‌ পু‌লিশ‌কে এফআইআর করার জন্য নির্দেশ দেন।

বাদীর আইনজীবী জাহাঙ্গীর বলেন: হাদিরা ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা গত ১৫ সে‌প্টেম্বর নলদা সিমলা বাজারে কর্মীদেরকে নিয়ে জনসভার আয়োজন এর প্রস্তুতি সভা করছিলেন। এ সময় গোপালপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান শফিকসহ ৭ থেকে ৮ জন মোটরসাইকেলযোগে এসে অত‌র্কিত জুয়েল রানার উপর আক্রমণ করে।

তিনি বলেন: এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীর ও মাথায় আঘাত করে। স্থানীয়রা তা‌কে উদ্ধার করে প্রথমে ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ‌র্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল রেফার্ড করেন।

বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্ন‌তি হ‌লে টাঙ্গাইল-২ আস‌নের সাংসদকে হুকুম ও পরিকল্পনার আসামী করে নয় জনের নাম উ‌ল্লেখ ক‌রে এক‌টি হত্যা‌চেষ্টা মামলা দায়ের করেন।

Tags: সাংসদহত্যাচেষ্টা মামলা
Previous Post

যেসব অভিযোগে যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে মামলা

Next Post

চবি শিক্ষক মাইদুলের পক্ষে ২৭৫ শিক্ষকের বিবৃতি

Next Post

চবি শিক্ষক মাইদুলের পক্ষে ২৭৫ শিক্ষকের বিবৃতি

ভারতকে রেকর্ড ভাঙার ডাক অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT