চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এমপিকে যে ভোট দিসি, তা কি আমার বাচ্চাকে গুলি করার জন্য?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:39 পূর্বাহ্ন 02, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

গাইবান্ধা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের ছোঁড়া গুলিতে সুন্দরগঞ্জে সৌরভ নামে এক শিশু আহত হয়েছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগ আহত সৌরভকে হাসপাতালে নেয়ার পথেও বাধা দেন এমপি এবং তার লোকজন।

স্থানীয়রা জানান, মঞ্জুরুল ইসলাম গাড়িতে করে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ আসছিলেন। এ সময় তিনি বামনডাঙ্গা-সুন্দরগঞ্জের ব্র্যাক মোড়ের পশ্চিম পাশের গোপালচরণ এলাকায় পৌঁছলে এক ব্যক্তিকে তার গাড়িতে উঠতে বলেন। কিন্তু ওই ব্যক্তি ভয়ে গাড়িতে না উঠে দৌড় দেন। এতে ক্ষিপ্ত হয়ে লিটন তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এ সময় রাস্তায় থাকা সৌরভের দুই পায়ে গুলি লাগে।

শিশুটির পরিবারের অভিয়োগ, আহত সৌরভকে হাসপাতালে নেয়ার পথেও বাধা দেন এমপি এবং তার লোকজন।

সৌরভের মা বলেন, এমপিকে যে ভোট দিসি, তা কি আমার বাচ্চাকে গুলি করার জন্য? না ভাল কাজের জন্য ভোট দিসি?

সৌরভের বাবা বলেন, বাচ্চা মারার ঘটনা এমপি নিজেই স্বীকার করছে।

সৌরভের চাচা সাজা মিয়া বলেন, সৌরভকে নিয়ে প্রতিদিনই রাস্তায় হাঁটাহাঁটি করেন। শুক্রবার ভোরেও তিনি সৌরভকে নিয়ে রাস্তায় হাঁটছিলেন। মঞ্জুরুল ইসলাম লিটন গাড়ি থামিয়ে আমাদের গুলি করে।

এরপর তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিকেল কলেজের কর্তব্যরত ডাক্তার জানিয়েছেন, সৌরভের শরীরে গুলি নাই; হয়তো বের হয়ে গেছে গুলি। আমরা আপাতত প্রেসার ব্যান্ডেজ দিয়ে বেঁধে রেখেছি। সে আশংকা মুক্ত।

গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের বিরুদ্ধে এর আগেও গাইবান্ধার দুইজন ম্যজিস্ট্রেটকে মারধোর করার অভিযোগ রয়েছে।

আহত সৌরভের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে। তার বাবার নাম সাজু মিয়া। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। গুলিতে শিশু আহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

Tags: এমপির গুলিগাইবান্ধার এমপিগুলি
Previous Post

মনের কথা বলে দেবে অ্যাপল আংটি

Next Post

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

Next Post

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

'দেশে কি হঠাৎ করে সুপার ব্রিলিয়ান্টদের সংখ্যা বেড়ে গেলো?'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT