চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হার রুটের চোখে ‘খানিকটা শিক্ষা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাট হাতে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই সপ্তাহে আমরা তিন বিভাগেই বাজে খেলেছি।’ সোজাসাপ্টা স্বীকার জো রুটের। ভারতের বিপক্ষে সবচেয়ে বড় রানে হার, তথা এশিয়াতেই সর্বোচ্চ ব্যবধানে হার দেখার পর এমন বলেছেন ইংল্যান্ড অধিনায়ক।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মঙ্গলবার সোয়া তিন দিনেই হেরে বসেছে সফরকারী ইংল্যান্ড। সেটিও বিশাল ব্যবধানে, ৩১৭ রানে।

বড় কথা এক ইনিংসেও দুশো পার করতে পারেনি প্রথম টেস্টে জিতে এগিয়ে থেকে নামা ইংলিশরা। প্রথম ইনিংসে অশ্বিনের ঘূর্ণিতে ১৩৪ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইনিংসে রুটের দল অলআউট হয়ে যায় অভিষিক্ত অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে, ১৬৪ রানে।

যে দলটা শ্রীলঙ্কায় দাপটে টেস্ট সিরিজ জিতে এসে ভারতের মাটিতে দাপুটে জয়েই শুরু করল। সেই ভারতের বিপক্ষে, যারা কদিন আগেই অস্ট্রেলিয়ার মাটি থেকে উড়ন্ত এক সিরিজ জয়ের স্মৃতি নিয়ে ফিরেছে।

এমন ইংল্যান্ডকে দেখে সমালোচনার তির আসছে সাবেকদের থেকে। রুট সেসবে খুব একটা কান দিচ্ছেন না। এককথায় চেন্নাইয়ের এই ম্যাচকে শিক্ষাই বললেন। তাকাতে চান সামনের দিকে।

‘এটা খানিকটা শিক্ষার মতো। আমরা এটি থেকে শিখতে পারি। কারণ, এই কন্ডিশনে কীভাবে খেলতে হয় তা এমন পরিস্থিতি থেকে শেখা যায়।’

‘এমন কন্ডিশনে আমাদের রান করার পথ খুঁজে বের করতে হবে, বোলিংয়ে লম্বা সময় ব্যাটসম্যানদের চেপে ধরার পথ খুঁজে নিতে হবে, এবং ওভারে ছয় বলের একটি ভালো করতে হবে।’

‘কৃতিত্ব ভারতের, তারা সবকিছু আমাদের জন্য খুবই কঠিন করে তুলেছিল।’

আপাতত ১-১এ সমতা। সিরিজের তৃতীয় টেস্ট আহমেদাবাদে, শুরু ২৪ ফেব্রুয়ারি। শেষ টেস্টটিও একই ভেন্যুতে, ৪ মার্চ থেকে।

Tags: অশ্বিনকোহলিভারত-ইংল্যান্ড টেস্টরুটলিড স্পোর্টস
Previous Post

আরও ১৩ মৃত্যু, কমলো শনাক্তের হার

Next Post

দেশে বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান

Next Post
নতুন বিএমডব্লিউ ফাইভ সিরিজের সেডান গাড়ি চলন্ত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে বিএমডব্লিউ ফাইভ সিরিজের নতুন সেডান

চ্যানেল আই অনলাইন এর নতুন গান দুর্গোৎসবের জন্য সাফা ও ইরফান. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরফানের হাতের পুতুল সাফা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT