চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন সময় যেনো আর ফিরে না আসে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
4:29 অপরাহ্ন 14, এপ্রিল 2020
in সম্পাদকীয়
A A
বিশ্বজুড়ে করোনাভাইরাসের মহামারি, বিশ্ব মানচিত্রের উপর ভাইরাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মোগল আমল থেকে শুরু হয়ে নানা পর্ব পেরিয়ে দেশে উদযাপিত হয়ে আসছে বাংলা নববর্ষ। মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে শুধুমাত্র কোনো আয়োজন ছিল না সঙ্গত কারণেই। আর এবারে এই করোনাকালে আরেকটি নববর্ষ পেল জাতি, যার জন্য মোটেও কেউ প্রস্তুত ছিল না। বরাবরের বর্ণিল উৎসব এবার সম্পূর্ণ বিবর্ণ ও আতঙ্কযুক্ত।

সারাবিশ্বের মতো করোনাভাইরাসের প্রকোপে কাহিল বাংলাদেশের মানুষ। বিশ্বব্যাপী অবনতিশীল পরিস্থিতি বিবেচনায় ইতোমধ্যে যেন লোকসমাগম না হয়, মানুষকে কিভাবে ঘরে রাখা যায় এবং করোনা মোকাবেলায় অর্থনৈতিক পরিকল্পনাসহ নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের আয়োজন স্বল্পাকারে করাসহ এবারের নববর্ষ নিজ নিজ বাসায় উদযাপনের আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহত্তর স্বার্থে দেশের জনগণ তা মেনে নিয়েছে। ছায়ানট ও সুরের ধারার কোনো আয়োজন হয়নি রাজধানীতে, বিভাগীয় ও জেলা পর্যায়েও নেই কোনো আয়োজন। জনগণও নিজেদের বাসায় অবস্থান করে সামাজিক মাধ্যমে ছবি-স্ট্যাটাস দিয়ে নয়তো মোবাইল ফোনে শুভেচ্ছা বিনিময় করে ডিজিটালি নববর্ষ উদযাপন করেছে।

নববর্ষ উদযাপনের পাশাপাশি এর একটি বিরাট অর্থনৈতিক গুরুত্ব আছে দেশে। গ্রামীণ অর্থনীতির হালখাতা থেকে শুরু করে শস্য-তাঁতের বাণিজ্যের নানা পদক্ষেপ এই দিনকে কেন্দ্র করে সংগঠিত হয়ে আসছে। এছাড়া বর্ষবরণকে ঘিরে পুরো দেশের অর্থনীতিতে বড় অংকের লেনদেন হয়। অর্থনীতিবিদদের মতে এই লেনদেনের পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ হাজার কোটি টাকার মতো। এর ওপর ভিত্তি করে শহর ও গ্রামের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বিকাশ লাভ করে। গ্রামের মেলায় মাটির পুতুল বানানে কারিগর থেকে শুরু করে বিলাসবহুল শপিং মলের দোকানি পর্যন্ত এবছর করোনার কারণে ক্ষতিগ্রস্ত!

বৈশ্বিক এই মৃত্যুভাইরাসের তাণ্ডব কবে থামবে, তা কেউ জানে না। সারাবিশ্ব কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলা করছে এই আপদ। নববর্ষ যেমন জীর্ণ-পুরাতন সব পেছনে ফেলে নতুনের বারতা নিয়ে আসে, আমাদের আশাবাদ করোনাও বিদায় হবে এই দেশ তথা বিশ্ব থেকে। এরকম সময় যেনো আমাদের জীবনে আর ফিরে না আসে।

Tags: করোনাভাইরাস
Previous Post

হাজার ছাড়াল করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা

Next Post

করোনাভাইরাস: স্বাস্থ্যকর্মীদের জন্য হোটেল চেয়েছে স্বাস্থ্য অধিদফতর

Next Post
করোনাভাইরাসের ভাইরাসের কণিকা, মহামারীর চিহ্নিত ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: স্বাস্থ্যকর্মীদের জন্য হোটেল চেয়েছে স্বাস্থ্য অধিদফতর

পর্তুগাল সতীর্থদের বোনাসের অর্ধেক দিতে বলেছেন রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT