চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন সমাজে শ্যামল কান্তিদের টিকে থাকা দায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 26, মে 2017
in সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তিকে প্রকাশ্যে কান ধরে উঠবস করানোর ঘটনায় এর আগে তোলপাড় শুরু হয়েছিলো সারাদেশে। এবার ঘুষের মামলায় তাকে কারাগারো পাঠানোর ঘটনায় আবারো ফুঁসছে সারা দেশ। এবার এই বিষয় দিয়েই ফেসবুকে পোস্ট দিলেন শিক্ষক ও লেখক দেব দুলাল গুহ।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, শিক্ষক শ্যামল কান্তিরা হেরে গেলে হেরে যায় দেশ, ডুকরে কেঁদে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা, কষ্টার্জিত বাংলাদেশের ভবিষ্যতের ললাটে স্পষ্ট থেকে স্পষ্টতর হয় শঙ্কার কালো মেঘ।

কেমন সমাজে বাস করছি আমরা? যে সমাজে শিক্ষক ছাত্রকে বকাঝকা করতে পারবে না, ভুল শুধরে দিতে পারবে না? যে সমাজে পরীক্ষার খাতায় নকল করে লেখাকে শিক্ষার্থীরা অধিকার বলেই ধরে নেয়, শিক্ষক কিছু বললেই তাকে হেনস্থা করা হয়? দেখাদেখি করতে নিষেধ করলে নির্লজ্জের মতো ছাত্রছাত্রীগুলো দাঁত কেলিয়ে অনুনয়ের সুরে বলে, ‘স্যার, কিছুই পড়ি নাই, পুরোটা তো দেখছি, এই এক লাইনে ফিনিশিংটা দেখে লিখতে দেন!’ ব্যবহারিকে ভালো নম্বর না দিলে যে সমাজে বাবা-মা পাঠান সুপারিশ! পরীক্ষার আগের রাতে বাবা-মাকেই তো দেখি সন্তানকে প্রশ্ন জোগাড় করে দিতে!

শিক্ষকদেরও কি দোষ একেবারেই নেই? ক্লাস কি ঠিকমতো নেয়া হয়, শেখানো হয় ভালো করে? মফস্বলে আবার ভালো করে শেখাতে গেলেও নাকি আজকাল শিক্ষার্থীরা অভিভাবক নিয়ে এসে সেই শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত পরিশ্রম করানোর অভিযোগ তোলে! এ কেমন সমাজে বাস করছি আমরা? আমাদের ছেলেবেলার সমাজটা কোথায় গেলো, যখন স্যারের বকা বা বেতের বারি খেয়ে এসে লজ্জায় বাবা-মাকে সে কথা বলতো না সন্তান, আবার বাবা-মায়ের হাতে মার খাওয়ার ভয়ে? দেখাদেখি করা তো দূরে থাক, ঘাড় ঘুরানো যেত না স্যারদের ভয়ে অথবা কম্পিটিশনের কারণে ভুল বলে দেবে বলে, আজ সবাই এমন মিলেমিশে দুর্নীতি কেন করে?

সবশেষে এই শিক্ষক তার ফেসবুক পোস্টে লিখেছেন,

আসলে ওদেরই বা কি দোষ? বাবা-মাকে দেখেই আজকাল সন্তান দুর্নীতি করা শেখে। দুর্নীতিবাজ বাবা-মা সন্তানকে বকা দিবেন কোন মুখে? আর বাকিরা বাধ্য হয়ে সহপাঠিদের দেখাদেখি বাধ্য হয়ে দুর্নীতি করে। অল্প কিছু শিক্ষার্থীর শেখার আগ্রহ থাকলেও তা পরিবেশের কারণেই মরে যায়। এই সমাজে শিক্ষককে দেখে শিক্ষার্থী শ্রদ্ধাভরে সালাম দেয় না, যদিও কেউ দেয় সেই সালামের ভেতর কোথায় যেন ‘দয়া করে দিলাম’ ভাবটা থেকে যায়!

এমন সমাজে শ্যামল কান্তিদের টিকে থাকা দায়। অন্যায়ের প্রতিবাদ করে দেশ গড়তে চাওয়া মানুষগুলো আজ কোণঠাসা। এভাবেই চলছে সমাজ! কতদিন চললে পরে আমাদের টনক নড়বে?

Tags: শিক্ষক নির্যাতন
Previous Post

রোনালদোকে ঘিরেই ছক, সেই এডারের জায়গা হয়নি

Next Post

২০১৮’এর মধ্যে আধুনিক নগরীর অঙ্গীকার মেয়র সাঈদের

Next Post

২০১৮’এর মধ্যে আধুনিক নগরীর অঙ্গীকার মেয়র সাঈদের

ভাস্কর্য অপসারণ: শক্তির কাছে আত্মসমর্পণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT