চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ম্যাচ হেরে হতাশ মাশরাফি

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
8:44 পূর্বাহ্ন 08, অক্টোবর 2016
in স্পোর্টস
A A

প্রায় জিতে যাওয়া ম্যাচ শেষ পর্যন্ত হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শেষ দিকে চরম ব্যাটিং বিপর্যয়েই সিরিজে পিছিয়ে পড়া বলে মন্তব্য করলেও এ ম্যাচের ভুলগুলো শুধরে সিরিজে ফিরতে চায় টিম বাংলাদেশ।

মাত্র ১৭ রানের মধ্যে শেষ ৫টি উইকেট হারিয়ে মুহূর্তেই ম্যাচ হেরে গেলো বাংলাদেশ। অথচ সাকিব-ইমরুলের ১১৮ রানের পার্টনারশীপ যেভাবে চলছিলো তাতে মিরপুরে উৎসব হওয়ার কথা ছিলো লাল-সবুজের। কিন্তু হয়েছে উল্টো। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে বিমর্ষ অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘এই ম্যাচ আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। একেবারেই জেতার মতো অবস্থায় গিয়ে হারাটা আমাদের জন্য খুবই হতাশার। আসলে এর জন্য কাউকেই দোষ দেওয়া যায় না। এ রকম ম্যাচ হারলে খারাপই লাগে। দলের সবাই এতে খুবই হতাশ।’

টাইগার অধিনায়ক বলেন, ‘এই ধরনের হার মেনে নেওয়া আসলেই কঠিন। শেষ দিকের ব্যাটসম্যানরা একটু সতর্কভাবে খেললে তাহলে হয়তো আমরা জিতেও পারতাম।’

সেঞ্চুরি করেও ম্যাচ বাচাতে না পারা বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েসের প্রশংসা করেছে ইংলিশরাও। তবে টাইগারদের হতাশার দিনটিই স্মরণীয় হয়ে থাকলো পেসার জ্যাকব বলের। অভিষেকেই ৫ উইকেট নেওয়া পেসার সিরিজে করতে চান আরও অনেক কিছু।

তবে সবকিছুর পরও এখানেই ছেড়ে দিতে চান না ম্যাশ। এখনও সিরিজের আশা রাখছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মাশরাফি বলেন,‘হ্যাঁ, এটা ঠিক সিরিজে আমরা পিছিয়ে পড়েছি। তবে এখনো আমাদের পক্ষে সিরিজ জেতা সম্ভব। এখনো দুটি ম্যাচ হাতে আছে। আশা করছি পরের দুটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে পারবো’।

এই হারকে ইতিবাচক দিক থেকেও দেখছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘এই হারটা মেনে নেওয়ার মতো না হলেও, এখান থেকেও আমাদের শেখার অনেক কিছু আছে। বিষয়টাকে আমরা ইতিবাচক দিক থেকেই দেখছি’।

রোববার মিরপুরেই সিরিজে ফেরার ম্যাচ বাংলাদেশের আর ইংলিশদের সিরিজ দখলে নেওয়ার।

Previous Post

হারিকেন ম্যাথিউ’র তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৮’শ

Next Post

ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

Next Post

ফেয়ার এন্ড লাভলী-চ্যানেল আই হিরো গ্র্যান্ড ফিনালে সন্ধ্যায়

ঋণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT