চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন মাঠে কেনো আন্তর্জাতিক সিরিজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:03 অপরাহ্ন 02, অক্টোবর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A
ফোম দিয়ে মাঠ শুকানোর পণ্ডশ্রম!

ফোম দিয়ে মাঠ শুকানোর পণ্ডশ্রম!

কক্সবাজার থেকে: সকাল থেকে তপ্ত রোদ। দুপুর গড়িয়ে বিকেল আসন্ন। অথচ নির্ধারিত সময়ে শুরু হয়নি বাংলাদেশ ও পাকিস্তান নারী দলের মধ্যকার সিরিজের প্রথম টি-টুয়েন্টি। কারণ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠ আগের রাতের বৃষ্টিতে জবুথবু অবস্থা।

প্রাকৃতিক নিয়মে মাঠ শুকালেই কেবল শুরু করা যাবে ম্যাচ। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার পরও কেনো এই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ সেটি নিয়ে প্রশ্ন উঠছে। মাঠ পরিচর্যার জন্য নেই পানি শুকানোর মেশিন সুপার সপারও।

ছোট ছোট ফোমের টুকরো দিয়ে মাটি থেকে পানি শুকানোর চেষ্টা করছিলেন গ্রাউন্ডসম্যানরা। ম্যাচ অফিসিয়াল কিংবা টিভির ক্যামেরার লেন্স সরতেই অবশ্য তারা থামিয়েছেন বৃথাশ্রম। এত বড় মাঠ, ৭-৮টি ফোমের টুকরা দিয়ে একটি অংশও শুকানো সম্ভব নয়, সেটি তাদের চেয়ে ভালো আর কেইবা জানে! প্রয়োজনীয় টুলস না থাকায় লোক দেখানো কাজটুকু করতে তারা বাধ্যই হয়েছেন!

দুপুর ২টায় শুরু হওয়ার কথা ছিল সিরিজের প্রথম টি-টুয়েন্টি। ঘড়ির কাটায় যখন ঠিক ২টা, তখন আউটফিল্ড পর্যবেক্ষণে নামেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। ফিরে এসে জানান আরেকদফা পর্যবেক্ষণের পর ৩টায় নির্ধারণ হবে ম্যাচের ভাগ্য।

শেষ পর্যন্ত যদি কার্টেল ওভারেও ম্যাচ গড়ায় তাতেও বাংলাদেশের লাভ। নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার আগে এই সিরিজকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন।

এশিয়া কাপ জয়ের পর মেয়েদের মাঝে যে আত্মবিশ্বাস ছড়িয়েছে, সেটি নিয়ে হোম সিরিজে ফেভারিট তকমা পাচ্ছে বাংলাদেশই। বছরখানেক আগেও যে পাকিস্তানের বিপক্ষে লড়তে ঘাম ছুটে যেত, সেই দলটির বিপক্ষে সব ম্যাচ জেতার মনচ্ছবি দেখছে টিম টাইগ্রেস।

গত জুনে এশিয়া কাপের শিরোপা নিয়ে ফেরা দলটির কাছে দ্বিপাক্ষিক সিরিজ হয়ে উঠেছে নিজেদের সামর্থ্যে শান দেয়ার মঞ্চও।

Tags: টিম টাইগ্রেসবাংলাদেশ-পাকিস্তান সিরিজলিড স্পোর্টস
Previous Post

‘মণিকর্ণিকা’র টিজারে চমকে দিলেন কঙ্গনা

Next Post

জন্মদিনে অধরা ‘গুরু’ জেমস

Next Post
জেমস

জন্মদিনে অধরা 'গুরু' জেমস

দিনভর রোদ, তবু খেলা গেল না

বাংলাদেশ-পাকিস্তান: এক বলও খেলা হল না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT