চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ছবিও দেখতে হচ্ছে আমাদের!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:43 অপরাহ্ন 05, নভেম্বর 2018
in সম্পাদকীয়
A A

১৮৫৪ সালে ব্রিটিশ শাসনামলে এদেশে চা বাগানের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হওয়ার পর কেটে গেছে প্রায় পৌণে দুইশ বছর। ব্রিটিশ আমল শেষে বর্বর পাকিস্তানিদের হটানোর পর ইতোমধ্যে স্বাধীন বাংলাদেশেরও ৪৭ বছর কেটে গেছে। কিন্তু দুঃখজনক হলেও চা বাগানের শ্রমিকদের জীবনমান এবং মর্যাদার ক্ষেত্রে যে তেমন কোনো উন্নয়ন হয়নি, তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবি দেখে বুঝা যাচ্ছে।

ওই ছবিতে দেখা যায়, হবিগঞ্জের বাহুবলে চা বাগানের শ্রমিকরা বাহুবল উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এর পা ছুঁয়ে আছেন। কেউ কেউ বলছিলেন, চা বাগানে নিজেদের চাঁদায় গড়ে তোলা স্কুল টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছিলেন তারা। আবার অন্যরা বলছেন, স্কুল টিকিয়ে রাখার আশ্বাস পেয়ে তারা তাকে প্রণাম করছেন। ঘটনা যাই হোক, এটা একবিংশ শতাব্দীর জন্য অস্বাভাবিক একটি বিষয়। এ ছবি প্রমাণ করে আমরা কীভাবে তাদের পশ্চাৎপদ করে রেখেছি।

পশ্চাৎপদ করে রাখতে পেরেছি কারণ আমরা তাদের জন্য শিক্ষার ব্যবস্থা করতে পারিনি। সব চা বাগানে বিদ্যালয় থাকার নিয়ম। চা বাগানের মালিক এই আইন মানা তো দূরের কথা, উল্টো শ্রমিকদের চাঁদায় গড়ে তোলা স্কুল বন্ধের মতো পদক্ষেপও গ্রহণ করতে দেখি আমরা সময় সময়। এরকম হলে তা সরকারের শতভাগ শিক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক।

চা শ্রমিকরা কতোটা নিপীড়িত ও অমানবিক জীবন পার করছেন যুগের পর যুগ এই অমানবিক ছবি প্রকাশ্যে আসার পর তা আমাদেরকে নতুনভাবে ভাবিয়ে তুলেছে। একইসঙ্গে তাদের মজুরির বিষয়ও নতুনভাবে ভাবতে হবে বলে আমরা মনে করি। কারণ, দৈনিক ৮০ থেকে ১০০ টাকার মজুরিতে পরিবারসহ তাদের জীবনমানের ব্যয় নির্বাহ হয় না বলে অনেক আগে থেকেই তাদের অভিযোগ। চা শ্রমিকদের নিয়ে কাজ করা সংগঠনগুলোও দিনের পর দিন একই কথা বলে আসছে। তাদের অভিযোগ বাস্তবসম্মত বলে আমরা মনে করি। চা শ্রমিকদের জীবনমান উন্নত করতে দায়িত্বশীলদের ভূমিকা রাখার কথা স্মরণ করে দিয়েছে এই ছবি।

হবিগঞ্জের এই চা বাগানসহ দেশের সকল চা বাগানে স্কুল নির্মাণসহ আইন অনুযায়ী শ্রমিকদের সকল সুবিধা নিশ্চিত করে তাদের জীবনমান উন্নত করার লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণে আমরা সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।

Tags: চা বাগানসম্পাদকীয়স্কুল
Previous Post

বিদায়ী ম্যাচে রাজিনের স্মরণীয় অর্ধশতক

Next Post

সালাহর ভাস্কর্য নিয়ে হাসাহাসি

Next Post

সালাহর ভাস্কর্য নিয়ে হাসাহাসি

‘আজ আমি অনেক সৌভাগ্যবান, আমার আর চিন্তা নেই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT