চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমডির পদত্যাগ দাবিতে উত্তাল এফডিসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:38 অপরাহ্ন 30, জানুয়ারি 2022
in - সেমি লিড, বিনোদন
A A
এফডিসিতে এমডির পদত্যাগের দাবিতে প্রতিবাদে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদত্যাগসহ আরও কয়েকটি দাবিতে ১৭টি সংগঠনের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে এফডিসি।  

২৮ জানুয়ারির ওই নির্বাচনে শিল্পী সমিতির ভোটার ও গণমাধ্যমকর্মী ব্যতিত পরিচালক, প্রযোজকদসহ অন্যদের প্রবেশের অনুমতি দেননি এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিন। তাতে ক্ষুব্ধ হয়ে রোববার (৩০ জানুয়ারি) সকাল থেকে তার পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন এফডিসির ১৭টি সংগঠনের সদস্যরা।

এমনকি পরিচালকরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন। তাদের দাবি, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুজহাত ইয়াসমিনের অপসারণ, শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে অবাঞ্ছিত ঘোষণা এবং শিল্পী সমিতির নির্বাচন আর কখনও এফডিসিতে না হওয়া।

কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে এফডিসির গেটে অবস্থান নেন চলচ্চিত্রের ১৭টি সংগঠনের নেতাকর্মীরা। সেই সঙ্গে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের কুশপুত্তলিকা দাহ করেন তারা।

পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, এফডিসির এমডিকে কর্মস্থলে ঢুকতে দেয়া হবে না। তার অপসারণ দাবিতে চলবে আন্দোলন। প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে এমডিকে এফডিসিতে প্রবেশ করতে হবে।

পরিচালক নেতা দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমরা শুনেছি এফডিসির এমডি গতকাল রাতেই এফডিসিতে ঢুকেছেন। তিনি আর বের হননি। অফিসেই আছেন। আমরা তার ব্যাপারে নতুন কর্মসূচির কথা ভাবছি।’

খোঁজ নিয়ে জানা যায়, আন্দোলন শুরুর আগেই এফডিসিতে প্রবেশ করেছেন নুজহাত ইয়াসমিন। সেই সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সাংবাদিক সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করেছেন।

নুজহাত ইয়াসমিন বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে শিল্পী সমিতির ভোটারদের বাইরে অন্য ১৭টি সগঠনের সদস্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপর মহলের নির্দেশেই এটা করা হয়েছে। করোনার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছিল।

Tags: আন্দোলনএফডিসিচলচ্চিত্র শিল্পী সমিতিপরিচালক সমিতিলিড বিনোদনসোহানুর রহমান সোহান
Previous Post

আতঙ্ক ছড়িয়ে তামিম-মাশরাফীদের অনুশীলনে নামল হেলিকপ্টার

Next Post

করোনায় কাবু কাজল!

Next Post
খুশি ও সুন্দরী নারী সাদা পোষাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় কাবু কাজল!

নেতা ও রাজনৈতিক ব্যক্তিত্বের সমাবেশ, বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

'বিশেষ কাউকে জেতাতে এফডিসির এমডি পরিচালকদের ঢুকতে দেয়নি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT