চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবে আর কতদিন!

সুস্মীতা সাগর দীপ্তি by সুস্মীতা সাগর দীপ্তি
8:58 অপরাহ্ন 01, মার্চ 2017
in মতামত
A A

বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৪.৬ মিলিয়ন মানুষ বসবাস করে শুধুমাত্র ৩২৫ বর্গকিলোমিটারে। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটারে  ১১,৫০০ জনের বসবাস। এসব শুধুই কিছু সংখ্যা মনে হতে পারে, কিন্তু ঢাকার বাসিন্দারা প্রতিদিনই এই সংখ্যাগুলো  কেন এতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, টের পাচ্ছেন। ঢাকায় বসবাসকারী সকলের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর মাঝে এটি অন্যতম।

পৃথিবীর কোন শহর তার প্রতিটি জায়গার  ব্যবহার এতটা পরিপূর্ণভাবে করেনি যতটা ঢাকা করছে। বাংলাদেশের রাজধানী ঢাকা, হংকং এর তুলনায় ৭৫ শতাংশ বেশি ঘনত্ব নিয়ে বসবাস করছে। হ্যাঁ, এইসব সমস্যা পুরনো, কিন্তু আজও রাজধানীর বাসিন্দারা ঘন্টার পর ঘন্টা রাস্তার যানজটে মাথায় উচ্চ তাপমাত্রা নিয়েই কাজে যায়, আবার সেই তাপমাত্রা নিয়েই বাড়ি ফেরে। একই সময়ে শতাধিক মানুষের একই রাস্তায় প্রতিদিন আটকে থাকাটা ঢাকার নতুন সমস্যা নয়। তবুও প্রত্যেকের মন আজও এ সমস্যার সমাধান খোঁজে। এই বিরাট সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ তার মাঝে অন্যতম একটি।

২০১৩ সালে বাংলাদেশ সরকার জাপানের সাথে মেট্রোরেল নির্মাণে চুক্তিবদ্ধ হয়। ২.৮ বিলিয়ন অর্থের এ চুক্তিটি হয় ২০.১ কিলোমিটার লাইনের, আর রেললাইনের সূচনা হওয়ার কথা ঢাকার পল্লবী থেকে অর্থাৎ ঢাকার উত্তরাংশ থেকে দক্ষিণাংশে যাতায়াতের উদ্দেশ্যে। চুক্তিমতে ২০১৯ সালের মধ্যে ১,৮০০ যাত্রী বহন করে ৫৬ টি ট্রেনের যাত্রা শুরু হওয়ার কথা। এ চুক্তিতে ঢাকাবাসীদের মাঝে অনেকটা স্বস্তি ও মনে উন্নত জীবনের স্বপ্ন দেখা আরম্ভ হয়। অর্থাৎ এখানেই সমস্যার অবসান ঘটার কথা ছিল, কিন্তু তা হলো না।

দুই বছর পর যে রেললাইনের সূচনা ঘটার কথা, সেই লাইনের নির্মাণ কাজে আজকের ঢাকাবাসী ভয়ানক সমস্যার মুখোমুখি হচ্ছে। রেললাইন নির্মাণের জন্য দুপাশের রাস্তা আরো সরু হয়ে গেছে এবং অনন্ত জ্যামের মাঝে অনন্ত সময়ের জন্য আটকে থাকতে হচ্ছে ঢাকাবাসীকে। এমনিতেও দূষিত বায়ু ও পরিবেশের জন্য বসবাসে দ্বিতীয় অযোগ্য শহর হিসেবে ঢাকার নাম এসেছে, তার ওপর এই নির্মাণ কাজে যত প্রকার ধুলাবালি তৈরী হচ্ছে তা বেশিরভাগ বাসিন্দাকে চিকিৎসকের শরণার্থী করে তুলছে। অর্থাৎ অল্প অল্প করে সকলেই গুরুতর অসুস্থ হয়ে পড়ছে।

নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালে, কাজ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই ছোট ছোট সমস্যা দেখা দিতে থাকে, সমস্যাটি হয় রাস্তা কিছুটা সরু হওয়ার কারণে। রাস্তা কিছুটা সরু হওয়ায় সমস্যাও ছোট লাগছিল। কিন্তু সমস্যার আকার বাড়তে থাকে দিন যেতে যেতে। শুরু হয় শেওড়াপাড়া, কাজীপাড়া থেকে মিরপুর ১০ পর্যন্ত। মিরপুর ১০ এর গোলচক্করের জ্যাম পুরনো। কিন্তু রেললাইনের নির্মাণ কাজের কারণে এক মহাযানজটের সুত্রপাত শেওড়াপাড়া থেকেই ঘটে। সামনের দিনগুলোতে এ জ্যাম হয়তো আরো আগে থেকেই শুরু হবে। ঘন্টার পর ঘন্টা জ্যাম এ বসে থাকার জন্য যে সমাধান তৈরী করা হচ্ছিল, আজ তার নির্মাণ কাজ আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখানেই শেষ নয়। ঢাকার শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকাসমূহে বছরে প্রায়  বারো মাসই রাস্তা ঠিক করতে দেখা যায়, এসব এলাকার বাসিন্দারা এমনিতেও শুধুমাত্র গলি ছোট হওয়ার কারণে ভোগান্তিতে থাকে, এর ওপর এসব সরু ও ছোট গলি বারবার কাটা হলে তাদের ভোগান্তি কল্পনারও বাইরে চলে যায়।

এখন এই রেললাইনের নির্মাণ কাজের উদ্দেশ্যে মাটির নিচে বিভিন্ন বৈদ্যুতিক , গ্যাসীয় ও পানির তারের কাজের কারণে রাস্তা প্রায় সব দিক দিয়েই কাটা থাকে। আবার বিভিন্ন বাসায় টেলিফোনের তার বা গ্যাস বা পানি অথবা বিদ্যুৎ এর তারের কাজের কারণে হঠাৎ বিদ্যুৎ বা পানি বা গ্যাস না থাকাটা এসব এলাকায় বসবাসকারীদের জীবনের একটি দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে।

২০১৯ সালের মধ্যে যে সুবিধা ও উন্নত জীবনের স্বপ্ন আমরা বুনছি, সে স্বপ্ন পূরণ হোক আমরা সবাই চাই। কিন্তু এ স্বপ্ন পূরণের স্বার্থে আজ আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। ঢাকাবাসী তাই আবার ওই প্রশ্নেই ফিরে এসেছে– এভাবে আর কতদিন!

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)

Tags: জনদূর্ভোগঢাকা
Previous Post

শাকিলার জন্মদিনে গঙ্গায় সারপ্রাইজ পার্টি

Next Post

বইমেলায় গণমাধ্যমের প্রিয়মুখ

Next Post

বইমেলায় গণমাধ্যমের প্রিয়মুখ

সম্পর্ক বদলে দিয়েছে ‘প্রাক্তণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT