চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এভাবেই মিলিয়ে যাক করোনা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:04 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৭১তম দিনে ১৭ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮৭ জন। গতকাল মৃত্যুর সংখ্যা ছিল ৩১। আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ১২ শতাংশ। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসের প্রায় দুই বছর হতে চলেছে। ডিসেম্বরে পূর্ণ হবে দুই বছর। এই ভাইরাস বিশ্বে প্রত্যাশিত গড় আয়ু কমিয়ে দিয়েছে এক থেকে দুই বছর। এক্ষেত্রে বেশি ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের। দেশটির পুরুষের গড় আয়ু কমে গেছে দুই বছর। আর দেখতে দেখতে বিশ্বের ২৩ কোটি ৩৫ লাখ ৪৮ হাজার মানুষকে কাবু করেছে করোনাভাইরাস। আর এর মধ্যে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ৪৮ লাখ (৪৭ লাখ ৭৮ হাজার ৬৯৪) জনের।

সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আগস্ট মাসের প্রথমদিক থেকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনের পথে দেশ। এবার মৃত্যু ও শনাক্ত কমে আসার মাধ্যমে সবকিছু মিলিয়ে করোনা পরিস্থিতি একটি ইতিবাচক উন্নতির দিকে যাচ্ছে। এই কঠিন করোনাকালে দ্রুত ভ্যাকসিনেসন করোনাকে অনেকখানি ঠেকিয়ে দিতে পেরেছে। বিশ্বের অন্যান্য দেশের মত মৃত্যুর মিছিল দেখা যায়নি এখানে।

ভ্যাকসিন কর্মসূচি এগিয়ে চলেছে জোরেশোরে। দেশে এ পর্যন্ত (২৮ সেপ্টেম্বর) ৪ কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রথম ডোজ নিয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন। ২৮ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। দেশের জনগণ ভ্যাকসিনের প্রতি বিশ্বাস ও আগ্রহ দেখাতে শুরু করেছেন, যা খুবই ইতিবাচক।

করোনা ঠেকাতে সচেতনতার পাশাপাশি ভ্যাকসিন নেওয়া নিশ্চিত করার বিকল্প নেই, যথাযথ স্বাস্থ্যবিধি মানাও খুব জরুরি। যুক্তরাষ্ট্র-রাশিয়ার মতো বিভিন্ন দেশে করোনা হঠাৎ আবারও ফিরে এসেছে নতুন শক্তি নিয়ে। এরকম পরিস্থিতি যেনো বাংলাদেশে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যথাযথ নিয়ম মেনে চলা এবং ভ্যাকসিন কার্যক্রম চলতে থাকলে ধীরে ধীরে করোনাভাইরাসের মিলিয়ে যাওয়া সময়ের ব্যাপার মাত্র।

Tags: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
Previous Post

দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপিতে ১১ নভেম্বর ভোট গ্রহণ

Next Post

নেপালে শুরুটা ভালো হয়নি তামিমের

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে শুরুটা ভালো হয়নি তামিমের

ডেঙ্গু মশার লার্ভা ও আক্রান্ত রোগীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ২১৯ ডেঙ্গু রোগী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT