চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কর্মকর্তার জামিন বহাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 06, ডিসেম্বর 2018
in আদালত
A A
করোনা

অর্থ পাচারের অভিযোগের এক মামলায় এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বহাল রেখেছেন হাইকোর্ট।

তবে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, বিশেষ আইনের এ ধরনের অর্থ পাচারের মামলায় জামিন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতকে সতর্ক থেকে সঠিকভাবে বিচারিক মনন প্রয়োগ করতে হবে। যেহেতু বিষয়টির সঙ্গে অর্থ পাচারের মত গুরুতর দুর্নীতির অভিযোগ জড়িত। এবং এ ধরনের মামলায় জামিন আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে মামলার এজাহার, বাদী-বিবাদী পক্ষের বক্তব্য এবং সংশ্লিষ্ট আইন ও বিধিসমূহ যথাযথভাবে পর্যালোচনা করতে বলা হয়েছে।

এবি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের জামিন বাতিল প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন বিচারকের বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে এ রায় দেন।

বেঞ্চের অপর বিচারপতি এম ইনায়েতুর রহিম এ রায়ের সঙ্গে একমত পোষণ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি মো. আশরাফুল কামাল রুল যথাযথ ঘোষণা করে ব্যাংকের দুজনকে দেওয়া নিম্ন আদালতের জামিন বাতিল করেন।

বিচারপতি মো. আশরাফুল কামাল তার আদেশে বলেন, ম্যাজিস্ট্রেট আদালত অর্থ পাচার আইনের ২(ষ) (জ)(৯) (১০) ও ১৩ ধারা পর্যালোচনা করলে এটা কাচের মত পরিষ্কার যে, ম্যাজিস্ট্রেট এখতিয়ার বহির্ভূতভাবে দুজনকে জামিন দিয়েছেন। তাই জামিন বাতিল করা হল। এবং আসামিদের এক মাসের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হল।আর যদি আত্মসমর্পণ না করে, তাহলে আসামিদের গ্রেপ্তার করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হল।

আজ আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী আসাদুর রউফ ও শেখ বাহারুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

আইনজীবী ছিলেন খুরশীদ আলম খান রায়ের বিষয়ে বলেন, ‘বৃহত্তর বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দেওয়া আজকের রায়ের ফলে এটাই দাঁড়াল যে, অর্থ পাচারের মামলায় ম্যাজিস্ট্রেট কোর্ট আসামিকে জমিন দেওয়ার ক্ষমতা রাখেন। তবে মামলার গুনাগুণ দেখে অত্যন্ত সতর্কভাবে জামিন দিতে হবে। আর এ মামলার দুই আসামির জামিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকায় তাদের জামিন বহাল থাকছে। আর এ মামলার অন্য সব আসামিরাও জামিনে আছেন।’

এবি ব্যাংকের ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে চলতি বছরের ২৫ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালসহ আট জনকে আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং আইনের মামলা করেন। ওইদিন বিকেলে মৎস্যভবন এলাকা থেকে ওয়াহিদুল হক, আবু হেনা মোস্তফা কামালসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে ওইদিনই দু’জনকে জামিন দিয়ে একজন রিমান্ডে পাঠায় আদালত।

এ মামলায় উল্লেখ করা হয় যে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে ভুয়া অফশোর কোম্পানিতে বিনিয়োগের নামে ১৬৫ কোটি টাকা এবি ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখা থেকে দুবাইয়ে পাচার করে এবং পরে তা আত্মসাৎ করে। ২০১৩ সালের সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারির মধ্যে অর্থ পাচারের ওই ঘটনা ঘটে। তিন আসামিকে গ্রেপ্তারের পর দুই ঘণ্টার মাথায় দুই আসামিকে এভাবে জামিন দেওয়ায় তা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে এই দুই আসামির জামিন বাতিলের আবেদন করা হলে গত ৩১ জানুয়ারি হাইকোর্ট ম্যাজিস্ট্রেট আদালতের এখতিয়ার প্রশ্নে রুল জারি করেন। গত ২১ মার্চ সে রুলের শুনানি শেষ হলে আদালত ৪ এপ্রিল রায় ঘোষণার জন্য রাখেন। কিন্তু ওইদিন রায় না দিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ বৃহত্তর বেঞ্চ রুল শুনানির প্রয়োজনের কথা উল্লেখ করে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয়। পরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করে দেন। সেই বৃহত্তর বেঞ্চে ফের শুনানির পর আজ রায় ঘোষণা করা হয়।

Tags: অর্থ পাচারের অভিযোগহাইকোর্ট
Previous Post

অক্ষয়ের পর নওয়াজের সঙ্গে দ্বৈরথে প্রস্তুত রজনী

Next Post

তামিম-সৌম্যর সেঞ্চুরিতে উড়ে গেল উইন্ডিজ

Next Post

তামিম-সৌম্যর সেঞ্চুরিতে উড়ে গেল উইন্ডিজ

হাকিম চত্বর

হাকিম চত্বরের প্রিয় ‘হাকিম ভাই’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT