চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও পরিচালককে দুদকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 07, জানুয়ারি 2018
in অর্থনীতি
A A

বিদেশে অর্থ পাচারের অভিযোগ তদন্তে এবার এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ আউয়ালকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তলব করা হয় পরিচালক বি. বি. সাহা রায়কে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাদের চিঠি দেয়া হয়।

এর আগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কয়েকজন পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

রোববার ব্যাংকটির ছয় পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তারা হলেন- শিশির রঞ্জন বোস, মো. মেজবাহুল হক, মো. ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মোছা. রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকি। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান তাদের জিজ্ঞাসাবাদ করেন।

এসব পরিচালকদের জিজ্ঞাসাবাদের পর বর্তমান চেয়ারম্যান ও এক পরিচালককে তলব করা হয়।

সিঙ্গাপুরভিত্তিক একটি অফশোর কোম্পানি খোলার নাম করে দুবাইয়ের পিজিএফ নামের একটি প্রতিষ্ঠানে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধানেই তাদের তলব করে দুদক।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য চ্যানেল আই অনলাইনকে বলেন, এবি ব্যাংকের নতুন চেয়ারম্যান এম এ আউয়াল ও পরিচালক বি. বি. সাহা রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে দু’জনকে সোমবার সকাল ৯টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

একই অভিযোগ অনুসন্ধানে গত ২৮ ডিসেম্বর ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমানকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

এরপর ৩১ ডিসেম্বর ব্যাংকটির সাবেক আর একজন এমডি শামীম আহমেদ চৌধুরী ও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন অ্যান্ড ট্রেজারি শাখার প্রধান আবু হেনা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত ২ জানুয়ারি ব্যাংকটির আরও পাঁচ কর্মকর্তাকে দুদক জিজ্ঞাসাবাদ করে। তারা হলেন- ব্যাংকের হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, কোম্পানি সচিব মাহদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

এদিকে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হকসহ ব্যাংকটির সাবেক ও বর্তমান ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

Tags: এবি ব্যাংকদুদক
Previous Post

শুক্র ও শনিবার ছাড়া ঢাকায় সভা-সমাবেশ করা যাবে না: ওবায়দুল কাদের

Next Post

লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন জেসিয়া ইসলাম

Next Post

লেখাপড়ায় মনোযোগ দিয়েছেন জেসিয়া ইসলাম

আবারও বিয়ে করছেন ইমরান খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT