চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সুফিয়া কামাল হলে ব্যালট চেক করার দাবিতে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:20 পূর্বাহ্ন 11, মার্চ 2019
in - সেমি লিড, শিক্ষা
A A
ডাকসু নির্বাচন-সুফিয়া কামাল-ব্যালট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হলের ব্যালট বাক্স চেক করার দাবিতে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র সংগঠন।

সোমবার সকালে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগে থেকে সিল মারা সহস্রাধিক ব্যালট পেপার উদ্ধারের পর ব্যালট বাক্স পরীক্ষা করার দাবি জানাচ্ছে সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।

প্রগতিশীল ছাত্র ঐক্য সমর্থিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুদীপ্তা মণ্ডল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা শুনেছি কুয়েত মৈত্রী হলে সিল মারা ভোটের বস্তা পাওয়া গেছে। তাই আমরাও ব্যালট চেক করতে চাচ্ছি। কিন্তু হলের সংশ্লিষ্টরা সেটা করতে দিচ্ছে না।’

ব্যালট বাক্স পরীক্ষা করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর প্রায় আধঘণ্টার বেশি সময় হলে ভোটগ্রহণ বন্ধ ছিল। বেলা সোয়া ১১টার দিকে আবার ভোট শুরু হয়।ডাকসু নির্বাচন-সুফিয়া কামাল-ব্যালট

এসব অভিযোগের বিষযে জানতে চাইলে কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট সাবিতা রেজওয়ান রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ব্যালট পেপার চেক করার জন্য তো ভেতরে সবাইকে প্রবেশ করানো যাবে না। আমরা শিক্ষার্থীদের বলেছি সব দলের তিনজন প্রতিনিধিকে ভোট কক্ষে প্রবেশ করার জন্য এবং ভোট কক্ষে যা দেখবেন তা এসে বাইরে বলতে হবে। কোনো উস্কানিমূলক কথা বলা যাবে না।’

সুফিয়া কামাল হলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করতেও দেখা যায় অনেক শিক্ষার্থীকে। অনেকেরই অভিযোগ, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। এভাবে চলতে থাকলে আদৌ ২টার মধ্যে তারা ভোট দিতে সুযোগ পাবেন কিনা সন্দেহ রয়েছে। তবে যেভাবেই হোক, নিজেদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন বলে জানিয়েছেন।ডাকসু নির্বাচন-সুফিয়া কামাল-ব্যালট

স্বতন্ত্রসহ অন্যান্য দলের প্রার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষার্থীদেরকে ভোট দিতে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইচ্ছে করেই ভোটগ্রহণ প্রক্রিয়ায় সময়ক্ষেপণ করা হচ্ছে বলে দাবি করেছেন তারা।

Tags: কবি সুফিয়া কামাল হলডাকসু নির্বাচন
Previous Post

কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরু হবে ১১টা ১০ মিনিটে

Next Post

আরেকবার ইনিংস হার এড়ানোর লড়াই

Next Post

আরেকবার ইনিংস হার এড়ানোর লড়াই

কুয়েত মৈত্রী হলে অবশেষে ভোটগ্রহণ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT