চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাদেনপুত্র হামজা নিহত হয়েছে বলে ট্রাম্পের দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে হামজার নিহতের বিষয়টি যুক্তরাষ্ট্রের গণমাধ্যমসহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করলেও ডোনাল্ড ট্রাম্প এই মৃত্যু নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এই প্রথম তিনি বিষয়টি নিশ্চিত করলেন বলে ভারতের গণমাধ্যম এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ওসামা বিন লাদেনের ছেলে ও আল কায়েদার শীর্ষ নেতা হামজা বিন লাদেন আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী এক অভিযানে নিহত হয়েছেন।

ট্রাম্প বলেন, হামজার মৃত্যুতে আল কায়েদা শুধু একজন দক্ষ নেতা এবং ওসামা বিন লাদেনের সঙ্গে কাল্পনিক যোগাযোগকেই হারালো না, উপরন্তু সংগঠনটির আভিযানিক ক্ষমতা হ্রাস পেল।

তবে কোন সময়ের অভিযানে হামজা নিহত হয়েছেন বিবৃতিতে সে বিষয়ে উল্লেখ করা হয়নি।

এর আগে জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানায়, গত দুই বছরের যেকোন সময় যুক্তরাষ্ট্রের অভিযানে হামজা বিন লাদেনের মৃত্যু হয়েছে। গত মাসে দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পারও হামজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

১৯৮৯ জন্মগ্রহণ করেন হামজা বিন লাদেন। তার বাবা ১৯৯৬ সালে আফগানিস্তানে চলে এসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সে সময় লাদেনের সঙ্গে হামজাও ছিলেন।

পরবর্তীতে আল কায়েদার একাধিক ভিডিওতেও সংগঠনটির নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তাকে দেখা গেছে। তবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলার পর আফগানিস্তান দখল করে নেয় মার্কিন বাহিনী।

কিন্তু লাদেন পালিয়ে পাকিস্তান চলে আসেন। ২০১১ সালে পাকিস্তানের আবোটাবাদে অভিযান চালিয়ে তাকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের কমান্ডোরা।

Tags: আল কায়েদাডোনাল্ড ট্রাম্প
Previous Post

মানে-সালাহর গোলে লিভারপুলের নতুন ইতিহাস

Next Post

আফগানদের পেস আক্রমণ নিয়েও ভাবছে বাংলাদেশ

Next Post

আফগানদের পেস আক্রমণ নিয়েও ভাবছে বাংলাদেশ

আওয়ামী লীগের সম্মেলন ২০ ও ২১ ডিসেম্বর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT