চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার রাজবাড়িতে এতিম কিশোর হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 07, আগস্ট 2015
in অন্যান্য, অপরাধ
A A

রাজবাড়িতে কাঠ দিয়ে পিটিয়ে, ঘুষি মেরে অণ্ডকোষ ফাটিয়ে হত্যা করা হয়েছে ১৫ বছরের এক কিশোরকে। নির্মম অত্যাচার ও অমানবিক নির্যাতনে মৃত্যু হওয়া কিশোরের নাম মিজু শেখ।

নির্যাতনের পর আহত ছেলেটিকে ১৫দিন আটকে রাখা হয় । অবশেষে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। রাজবাড়ির পাংশা উপজেলায় এ ঘটনা ঘটে। নিহত মিজু উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রামকোল গ্রামের মৃত মুসা শেখের ছেলে। বাবা-মা হারা কিশোরটির একমাত্র স্বজন তার নানী জবেদা বেগম (৪৮)।

পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নেভা এনায়েতপুর গ্রামের আফতাবের ছেলে আজাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো মিজু। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৫/১৬ দিন আগে মিজুকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন আজাদ ও তার সহযোগী জয়নাল । এরপর অসুস্থ মিজুর কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বরং তাকে একটি ঘরে আটকে রাখা হয়।

অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে মিজুকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই দিন রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। তবে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মিজুর মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সের  বিছানাতেই পড়েছিলো।

মিজুর নানী জবেদা বেগম জানান, মিজুর বাবা-মা দু’জনই মৃত। মিজুর বয়স ১৫ বছর। কিন্তু হাসপাতালে ভর্তির খাতায় মিজুর বয়স লেখা হয়েছে ২০ বছর। মিজু গত রমজান মাসে আজাদের বাড়িতে কাজ নেয়। তার হত্যাকারীদের শাস্তি দাবি করেন তিনি।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, মিজুকে হাসপাতালে যখন নিয়ে আসা হয় তখন তার শরীরের নিচের অংশের মাংসে ঘা হয়ে গিয়েছিলো। তার অণ্ডকোষ প্রচণ্ড আঘাতের মাধ্যমে ফাটিয়ে দেওয়া হয়েছিলো। ধারণা করা হচ্ছে হাসপাতালে আনার ১৪/১৫ দিন আগেই মিজুকে নির্যাতন করা হয়েছে। তার অণ্ডকোষে আঘাত করা হয়েছে। তার উরুর বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। এতে রক্ত বিষাক্ত হয়ে পড়ায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

Tags: শিশু হত্যা
Previous Post

স্বামী হত্যার বিভীষিকার বর্ণনা দিলেন আশামনি

Next Post

রেলক্রসিংয়ে গেট নেই, জয়পুরহাটে বাড়ছে দুর্ঘটনা

Next Post

রেলক্রসিংয়ে গেট নেই, জয়পুরহাটে বাড়ছে দুর্ঘটনা

দিনাজপুরে আমন চাষাবাদ নিয়ে বিপাকে কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT