চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এবার মুক্তি না দিলে ৬ মাসেও কোনো ডেট দেয়া হবে না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2020
in বিনোদন
A A

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ গল্প অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করেছে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা ‘ডিটেকটিভ’। নির্মিত হয়েছে সেই ২০১৬ সালে! প্রায় ৩ বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে বিরক্ত প্রযোজক ও পরিবেশক সমিতি।

কারণ, এরআগেও বেশ কয়েকবার প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে মুক্তির তারিখ নিয়েও মুক্তি দেয়নি জাজ। এক ছবি নিয়ে বার বার এমন করায় এতে বিরক্ত হয়ে কঠোর হচ্ছে প্রযোজক সমিতি।

সংগঠনটির সভাপতি খোরশেদ আলম খসরু বুধবার বিকেলে চ্যানেল আই অনলাইনকে বললেন, ২৮ ফেব্রুয়ারি ‘ডিটেকটিভ’ মুক্তির ডেট নেয়া রয়েছে। এই নিয়ে প্রযোজক তিনবার ডেট নিলেন। এবার মুক্তি না দিলে আগামী ৬ মাসেও কোনো ডেট দেয়া হবে না। সঙ্গে জরিমানা করা হবে। ডেট নেয়ার পরেও প্রযোজক ছবি রিলিজ দেয় না, আর অন্য ছবিগুলো ডেট পায় না।

তবে প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সহকারী সোমেন্দ্র চন্দ বলেন, একাধিকবার মুক্তির ডেট নিয়েও ডিটেকটিভ মুক্তি পায়নি। মঙ্গলবার প্রযোজক সমিতিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘ডিটেকটিভ’ আগামী ২৮ ফেব্রুয়ারি মুক্তি না দিলে আগামীতে আর ডেট দেয়া হবে না। ওইদিনে মুক্তি পাওয়ার কথা। কারণ, বুধবার বিকেল পর্যন্ত মুক্তি পাবে না এমন কোনো আবেদনও জমা পড়েনি।

এদিকে ছবিটি নিয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন। ২৮ ফেব্রুয়ারি ‘ডিটেকটিভ’ মুক্তির তারিখ নেয়া থাকলেও এই তারিখে ছবিটি মুক্তি পাচ্ছে না বলে জানান তিনি। বললেন, ‘প্রচার-প্রচারণা ছাড়াই এভাবে মুক্তি দিতে চাই না।’  

ছবিটি নিয়ে প্রযোজক সমিতির সিদ্ধান্ত জানালে আলিমুল্লাহ খোকন বলেন, শুধুমাত্র আমাদের ‘ডিটেকটিভ’ ছবির জন্য নয়, যে কোনো ছবি মুক্তির তারিখ নিয়ে সেই তারিখে মুক্তি না দিলে প্রযোজক ও পরিবেশক সমিতির সংবিধানে যে আইন রয়েছে সেটার প্রয়োগ হবে। সমস্যা তো নেই।

তিনি বলেন, কোনো ছবি মুক্তির অনুমতি নেয়ার পর সেই নির্দিষ্ট তারিখে মুক্তি না দিলে আমার জানামতে এমন কোনো আইন নেই যে, পরবর্তীতে আর ডেট নেয়া যাবে না! বরং এক ছবির জন্য তিনবার ডেট নিয়ে মিস হলে চতুর্থবার জরিমানার বিধান আছে। সে যার ছবি তাকে প্রযোজক ও পরিবেশক সমিতিতে ৫ হাজার টাকা জরিমানা হিসেবে দিতে হয়। তবে মুক্তির তারিখ নেয়ার পর সেই তারিখে যদি মুক্তি না নেয়ার সিদ্ধান্ত নেন প্রযোজক/পরিচালক, সেই ক্ষেত্রে প্রযোজক ও পরিবেশক সমিতিকে আগে থেকে জানালে তারা বিষয়টি বিবেচনা করেন।

তারিখ নিয়েও ‘ডিটেকটিভ’ মুক্তি পাচ্ছে না, প্রযোজক সমিতিকে কি বিষয়টি লিখিত ভাবে জানানো হয়েছে? এমন প্রশ্নে জাজের এই সিইও বলেন, না, এমনটা এখনো জানানো হয়নি।

‘ডিটেকটিভ’ চিত্রনাট্য লিখেছেন তারিক আনাম খান। ছবির পরিচালক, সম্পাদক, অ্যানিমেটর তপন আহমেদ। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

ছবিতে ভয়েজ দিয়েছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণের শুরু থেকে এ ছবিটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চেয়েছে। 

Tags: আরিফিন শুভজাজ মাল্টিমিডিয়ানুসরাত ফারিয়ালিড বিনোদন
Previous Post

শর্টফিল্মে বঙ্গবন্ধুর প্রতি পিতা-পুত্রের শ্রদ্ধা

Next Post

ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

Next Post

ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

করোনা’য় পাশে থাকায় প্রধানমন্ত্রীকে চীনা প্রেসিডেন্টের ধন্যবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT