চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁশের ভেলায় করে ৩ দিনে ১ হাজারের বেশী রোহিঙ্গার অনুপ্রবেশ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
7:07 অপরাহ্ন 12, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ কোন ভাবেই থামছে না। প্রশাসনের কড়া কড়িতে নাফ নদীতে নৌকা চলাচল বন্ধ রয়েছে। তাই এবার বাঁশের ভেলায় করে আসছে রোহিঙ্গারা। ৩ দিনে ১ হাজারের বেশী রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে ভেলার মাধ্যমে। আবার অনেকে ছোট নৌকা নিয়ে সরাসরি কক্সবাজার যাওয়ার চেষ্টাও করছে। সে সঙ্গে স্থল পথে অনুপ্রবেশ ও অব্যাহত রয়েছে।

রোববার ও উখিয়া টেকনাফ আর ঘুমধুম সীমান্ত দিয়ে অনুপ্রবেশে করেছে এই সব রোহিঙ্গারা।

মিয়ানমার থেকে এখনো প্রাণ ভয়ে পালিয়ে আসছে রোহিঙ্গারা।মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন না থাকলেও খাদ্য সংকট আর আতঙ্কের জন্য রোহিঙ্গারা আসছে বাংলাদেশে। নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে আসতে এখনো মিয়ানমারের বিভিন্ন চরে হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে বলে অনুপ্রবেশ কারীরা জানিয়েছে।

রোববার অনুপ্রবেশ করা মিজান, রহমান আর হাসিনা বলেন, মিয়ানমারে চরম খাদ্য সংকট চলছে। নৌকা চলাচল বন্ধ থাকলে ও কিছু নৌকা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলাচল করছে আর বেশী টাকা নিয়ে রোহিঙ্গাদের নিয়ে আসছে। আর যাদের টাকা নেই তারা আসছে ভেলায়।

ভেলায় আসা রোহিঙ্গা নুর আহমদ আর কাশেম বলেন, আমাদের টাকা পয়সা নেই, তাই ভেলায় করে এসেছি। প্লাষ্টিকের জার, বাঁশ আর রশি দিয়ে অনেক দিন চরে থেকে এ ভেলা তৈরি করেছি। আমাদের হাতে টাকা নেই তাই আল্লাহর নাম নিয়ে অনেকটা প্রাণ বাঁচাতেই এ ভেলা তৈরি। এখন অনেক ভাল লাগছে নিরাপদে এ দেশে আসতে পেরে।

অনেক রোহিঙ্গা বড় নৌকায় করে বঙ্গোপসাগর দিয়ে সরাসরি কক্সবাজারে যাওয়ার চেষ্টা করছে। নিরাত্তার কারণে নাফ নদীতে নৌকা চলাচল বন্ধ থাকায় রোহিঙ্গারা নতুন কৌশল অবলম্বন করছে বলে জানিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত শফিউল আজম বলেন, আমরা সর্তক অবস্থায় রয়েছি গত ২ দিনে পুলিশ ১৮৭ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠিয়েছে।

রোহিঙ্গারা যেন ভেলায় না আসে, সে ব্যাপারে নিরুৎসাহিত করার পাশপাশি এ ব্যাপারে প্রশাসন, পুলিশ, বিজিবি আর কোস্টগার্ড এক সঙ্গে কাজ করছে বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার জাহেদ হোসেন ছিদ্দিক।

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ এখন ঝুকিঁপুর্ণ হয়ে যাচ্ছে। সাগর পথ বেচেঁ নেয়ায় বাড়ছে প্রানহানির ঘটনা। গত আড়াই মাসে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছে ১৭৫ রোহিঙ্গা। তার পরও থেমে নেই রোহিঙ্গাদের সাগর পাড়ি দেয়া।

Tags: বাংলাদেশ-মিয়ানমারমিয়ানমাররোহিঙ্গারোহিঙ্গা সমস্যা
Previous Post

টিকিটের চাপে খেলায় মন দিতে পারেননি রাহী

Next Post

আপনার সন্তানও সাইবার বুলিং ঝুঁকিতে, কীভাবে নিরাপদ রাখবেন?

Next Post
স্কুলের ছাত্রছাত্রীদের বড় সমাবেশ, শিক্ষার্থীরা একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনার সন্তানও সাইবার বুলিং ঝুঁকিতে, কীভাবে নিরাপদ রাখবেন?

জনসমাগমের মধ্যে খালেদা জিয়া ভাষণ দিচ্ছেন, প্রচুর মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আপনাদের মানুষ করার জন্য আমরা শুদ্ধি অভিযান চালাবো: খালেদা জিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT