চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিএনপিকে সময় বেঁধে দিলো লেবার পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 07, মে 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ২০ দলীয় জোট ছাড়ার পরের দিনই জোটের আরেক শরিক বাংলাদেশ লেবার পার্টি বিএনপিকে সময় বেঁধে দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়তে হবে। 

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমরা ছোট দল। বিএনপির মতো বড় দলকে আলটিমেটাম দিতে পারি না। বিএনপির সঙ্গে আমাদের দীর্ঘ ১২ বছরের একত্রে পথচলা। এই পথে চলতে গিয়ে আমরা বহু ত্যাগ করেছি, বহু নিযাতন সহ্য করেছি। কিন্তু বিএনপি নির্বাচনের আগে হঠাৎ ঐক্যফ্রন্ট গঠন করে ২০ দলীয় জোটের গুরুত্ব কমিয়ে দেয়, যা আমরা মানতে পারিনি কখনো।

‘‘আমরা বিএনপিকে ড. কামালের ঐক্যফ্রন্ট ছাড়ার জন্য এবং কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কর্মসূচি দিতে আগামী ২৩ মে পর্যন্ত সময় দিচ্ছি। এর মধ্যে বিএনপি সিদ্ধান্ত না নিতে পারলে ২৪ তারিখে আমরা আমাদের সিদ্ধান্ত নিবো। সংবাদ সম্মেলন করে আমরা জাতিকে জানিয়ে দিবো আমাদের অবস্থান।’’

তিনি বলেন, শুধু আমার দল নয়, আমি যদি ২০ দলীয় জোটে না থাকি অন্তত আরও ৪ থেকে ৫টি দল এই জোট থেকে বেরিয়ে যাবে। এই বিষয়ে তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে।

ইরান বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ও ড. কামালদের সঙ্গে জোট করা ছিলো ভুল। তারা ছিলো সরকারি এজেন্ট। সরকারি এজেন্ডা বাস্তবায়ন করেছে। এখন কয়েকজন সংসদ সদস্য নিয়ে তারা আবার সংসদে যোগদান করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে। এই সিদ্ধান্ত বড় ধরনের ভুল। তাই আমরা বলেছি, অবিলম্বে ঐক্যফ্রন্ট ভেঙে দিতে হবে। অন্যথায় আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।’

এর আগে সোমবার রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে বেশি গুরুত্ব এবং নিজেদের অবজ্ঞা, অবহেলার শিকার হয়েছে অভিযোগ করে ২০ দলীয় জোট ছাড়েন পার্থ।

Tags: ২০ দলীয় জোটবিএনপিলেবার পার্টি
Previous Post

এমবিএ পরীক্ষার সময় বাবা হলের বাইরে অপেক্ষা করত

Next Post

চ্যানেল আইয়ে প্রতিদিন ‘ইউনুস’

Next Post

চ্যানেল আইয়ে প্রতিদিন ‘ইউনুস’

আদালতে আফ্রিদির ‘গেম চেঞ্জার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT