চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ফোর্বস চ্যালেঞ্জেও জয়ী বাংলাদেশের মিনহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 03, অক্টোবর 2017
in পরিবেশ
A A
বাংলাদেশি যুবক ফোর্বস চ্যালেঞ্জে জয়ী, বড় চেক হাতে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বল্প খরচে আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানির যোগান নিশ্চিত করে ২ বছর আগে ফোর্বসের উঠতি তারকা তালিকায় এসেছিলেন বাংলাদেশের মিনহাজ চৌধুরী। সেই ধারাবাহিকতা রক্ষা করে এবছর ফোর্বসের ‘অনুর্ধ ৩০ ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’ প্রতিযোগিতায় জিতেছে মিনহাজের ‘ড্রিংকওয়েল’ প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের বোসটনে ফোর্বস আন্ডার থার্টি সামিটে এই সাফল্য অর্জন করে মিনহাজের প্রতিষ্ঠান। বিশ্বে অন্যান্য উদ্ভাবনী প্রকল্পগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নেমে ড্রিংকওয়েল জিতে নেয় ৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এই সম্মাননার মূল্য প্রায় ৪১ কোটি টাকা।

পানিকে আর্সেনিকমুক্ত করতে ড্রিংকওয়েল উদ্ভাবিত ফিল্টার তুলনামূলক ৪০ শতাংশ কম দামে পাওয়া যায়। এখন এই ফিল্টার বাংলাদেশ, কম্বোডিয়া, ভারত, লাওস ও নেপালের আড়াই লাখ মানুষ ব্যবহার করছে।

মানুষের জন্য নিরাপদ পানি নিশ্চিত করা ছাড়াও প্রায় ৫’শ মানুষের কর্মসংস্থান হয়েছে মিনহাজের ড্রিংকওয়েলে।

২৭ বছর বয়সী মিনহাজ এর আগে ২০১৫ সালে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস-এর ‘৩০ অনূর্ধ্ব ৩০ সামাজিক উদ্যোক্তা ’ তালিকায় স্থান করে নেন। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের স্টার্টআপ জ্যাকপট প্রতিযোগিতায় মিনহাজ ও তার ড্রিংকওয়েল প্রকল্প প্রথম স্থান অধিকার করে।

ওই বছর সাউথওয়েস্ট ইকো অ্যাওয়ার্ডসের প্রফিট সোশ্যাল ইমপ্যাক্ট পুরস্কারও পেয়েছেন তিনি। সিলিকন ভ্যালিতে অবস্থিত দ্য টেক মিউজিয়াম অব ইনোভেশনের টেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল করপোরেশন ড্রিংকওয়েল সিস্টেমসকে বিশেষ সম্মাননা প্রদান করে।

Previous Post

পরিচয়পত্র পেয়ে খুশি নাগরিকত্বহীন রোহিঙ্গারা

Next Post

মেসিদের নিয়ে ‘গুঞ্জন’কে সত্যি বলছেন বার্সা সভাপতি

Next Post
বার্সা সভাপতি মেসির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসিদের নিয়ে ‘গুঞ্জন’কে সত্যি বলছেন বার্সা সভাপতি

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির দুঃখ বাড়ালেন মোরাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT