চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার নির্বাচনের কারণে পেছালো বাণিজ্য মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:47 অপরাহ্ন 28, নভেম্বর 2018
in অর্থনীতি
A A
ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় একাদশ সংসদ নির্বাচনের জন্য এক সপ্তাহ পিছিয়ে দেয়া হচ্ছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৯। এবারের মেলা ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৯ জানুয়ারি শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইপিবির মহাপরিচালক রমজান আলী বলেন, নির্বাচনের কারণে এবারের মেলা ১ জানুয়ারির পরিবর্তে ৯ জানুয়ারি উদ্বোধন করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এ মাসের মধ্যে শেষ হবে স্টল বরাদ্দের কাজ।

গত বছরের চেয়ে এবার বিদেশি প্রতিষ্ঠানের আগ্রহ অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ৪৩টি বিদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে। যা গত বছরের চেয়ে তুলনামূলক বেশি।

ইপিবির মহাপরিচালক জানান, মেলাকে দৃষ্টিনন্দন করে তুলতে এর প্রধান গেট মেট্রোরেলের আদলে করা হবে। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের থিম থাকবে মেলাজুড়ে। ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ হবে।

ইপিবি সূত্রে জানা গেছে, এবারের মেলায় প্রতিবারেরর মতো ভিন্ন আঙ্গিক আনার চেষ্টা করা হয়েছে। মেলায় সুন্দরবন ইকো পার্ক করা হবে। মা ও শিশু কেন্দ্র, শিশুপার্ক, ই-পার্ক, এটিএম বুথ ও অন্যান্য পণ্যের স্টল থাকবে।

জানা গেছে, মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে ৫শ’ প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় ভারত, পাকিস্তান, চীন, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, মরিশাস, ভিয়েতনাম, মালদ্বীপ, রাশিয়া, আমেরিকা, জার্মানি, সোয়াজিল্যান্ড, অস্ট্রেরিয়া, হংকংসহ বিভিন্ন দেশ অংশ নিবে।

মেলায় সংরক্ষিত মহিলা স্টল ২০টি, প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ৩৮টি, সাধারণ প্যাভিলিয়ন ১৮, সাধারণ মিনি প্যাভিলিয়িন ২৯টি,  প্রিমিয়ার স্টল ৬৭টি, রেস্টুরেন্ট তিনটি, সংরক্ষিত প্যাভিলিয়ন নয়টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন ছয়টি, বিদেশি প্যাভিলিয়ন ২৬টি, সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন নয়টি, বিদেশি প্রিমিয়াম স্টল ১৩টি, সাধারণ স্টল ২০১টি ও ফুড স্টল ২২টি। এ পর্যন্ত ৫২১টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

ইপিবি সূত্রে জানা যায়, ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রায় ৮৮ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এছাড়া ১৬৬ কোটি টাকার রপ্তানি আদেশ পেয়েছিল বাংলাদেশি কোম্পানিগুলো।

এর আগের বছর ২০১৭ সালে পেয়েছিল প্রায় ২৪৪ কোটি টাকার রপ্তানি আদেশ। ২০১৬ সালে ছিল ২৩৫ কোটি ১৭ লাখ টাকা। এছাড়া ২০১৫ ও ২০১৪ সালে রপ্তানির আদেশ ছিল যথাক্রমে ৯৫ কোটি ও ৮০ কোটি টাকা।

Tags: আন্তর্জাতিক বাণিজ্য মেলাইপিবিবাণিজ্য মেলাসেমি লিড
Previous Post

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর শঙ্কা

Next Post

‘আত্মহত্যার চিন্তা’র কথা জানিয়ে প্রক্টরের কাছে ঢাবি শিক্ষার্থীর চিঠি

Next Post

‘আত্মহত্যার চিন্তা’র কথা জানিয়ে প্রক্টরের কাছে ঢাবি শিক্ষার্থীর চিঠি

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে অঙ্কুশ-মিমির ‘ভিলেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT