চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার তারা সেরা কণ্ঠের বিচারক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 পূর্বাহ্ন 07, মে 2017
in বিনোদন
A A
‘সেরা কণ্ঠ’ আয়োজনের বিচারকদের নাম ঘোষণা করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

‘সেরা কণ্ঠ’ আয়োজনের বিচারকদের নাম ঘোষণা করেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

‘ক্ষুদে গানরাজ’ শেষ, এবার শুরু হচ্ছে ‘সেরা কণ্ঠ’ রিয়েলিটি শোর নতুন আসর। আয়োজন করছে চ্যানেল আই। এবার ‘সেরা কণ্ঠ’ আয়োজনে প্রধান বিচারক হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী ও মিতালী মুখার্জি। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিওন চকলেট–চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন সিক্সের গ্র্যান্ড ফিনালের মঞ্চে এই ঘোষণা দিয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এখানে তিনি আরও জানান, এবার ‘সেরা কণ্ঠ’ উপস্থাপনা করবেন মারিয়া নূর।

এদিকে ‘সেরা কণ্ঠ’র বিচারক হিসাবে আমন্ত্রণ পেয়ে দারুণ খুশি হয়েছেন ভারতের বরেণ্য সংগীতশিল্পী মিতালী মুখার্জি। এর আগে তিনি ভারতের টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামা’র বিচারক ছিলেন। তিনি বলেন, ‘আমি তো মুম্বাইর সারেগামার জাজ ছিলাম। তখন ওখানকার ডিরেক্টর আমাকে বলেছিলেন, বাংলাদেশ থেকে খুব ট্যালেন্টেড প্রতিযোগী অংশ নেয়। তবে তারা লোকগান চর্চা বেশি করে। অন্য গান কম। ক্লাসিক্যালে পিছিয়ে। এবার এসে ওরা ক্লাসিক্যালে ভালো করছে। গ্রুমিংটা খুব ভালো হচ্ছে। ফলে এসব প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী কিছু সংগীতশিল্পী বেরিয়ে আসবে।’

‘ডিওন চকলেট–চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ সিজন সিক্সের গ্র্যান্ড ফিনালের অতিথি বিচারক ছিলেন মিতালী মুখার্জি।

মারিয়া নূর এর আগে ‘চ্যানেল আই হিরো’ এবং ‘আই জেন’ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। তবে এবার পুরো একটি আসর উপস্থাপনা করবেন তিনি। জানালেন, ‘সেরাকণ্ঠ’ অনুষ্ঠান তার নিজেরও অনেক পছন্দের। বললেন, ‘আমি খুবই এক্সাইটেড। সর্বোচ্চ চেষ্টা করব অনুষ্ঠানটিকে জমিয়ে রাখতে।’

Tags: সেরা কণ্ঠ
Previous Post

শাকিবের ওপর হামলার নিন্দা করেছেন অপু

Next Post

বাপ্পার ‘বায়ান্ন তাস’

Next Post
বাপ্পা মজুমদার

বাপ্পার ‘বায়ান্ন তাস’

চিকিৎসক, প্রকৌশলী হতে চান না মাদ্রাসার শিক্ষার্থীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT