চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার তরুণ নির্মাতার উপর শাকিবের ভরসা, মার্চে শুটিং

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
3:00 অপরাহ্ন 08, নভেম্বর 2017
in বিনোদন
A A

বিশ্বের নামিদামি তারকা অভিনেতা অভিনেত্রীরা অন্যের ছবিতে অভিনয় করার পাশাপাশি নিজেরাও চলচ্চিত্র নির্মাণে লগ্নি করছেন প্রতিনিয়ত। এমনকি পাশের দেশ ভারতের শাহরুখ, সালমান ও আমির খানের মত সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া তারকাদেরও আছে চলচ্চিত্র নির্মাণের নিজস্ব প্রতিষ্ঠান। কলকাতায় দেব, জিৎদের মতো তারকারাও নিয়মিত সিনেমা নির্মাণে টাকা খরচ করছেন। বাংলাদেশের চলচ্চিত্রে টাকা খরচের এমন সংস্কৃতি অভিনেতাদের মধ্যে খুব একটা দেখা যায় না। তবে এদিক থেকেও সবার চেয়ে এগিয়ে দেশের আলোচিত তারকা অভিনেতা শাকিব খান। তার প্রযোজনায় মাঝেখানে বেশ কয়েকটি হিট সিনেমাও দেখেছে ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। কিছুটা সময় বিরতির পর ফের প্রযোজনায় ফিরছেন শাকিব। আর এবার তিনি ভরসা রাখতে যাচ্ছেন তরুণ নির্মাতা হিমেল আশরাফের উপর।

হ্যাঁ। সিনেমা নির্মাণে একেবারে তরুণ নির্মাতাই বলা যায় হিমেল আশরাফকে। এরআগে ‘সুলতানা বিবিয়ানা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। কিন্তু তার মত এমন তরুণ নির্মাতার উপর ভরসা রাখার কারণ কী শাকিবের? তার মধ্যে কী দেখেছেন তিনি?

এসব প্রশ্নের উত্তর দিলেন হিমেল আশরাফ নিজেই। চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, শাকিব খানের নিজস্ব সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’-এর ব্যানারে নির্মাণ করতে যাচ্ছি আমার দ্বিতীয় চলচ্চিত্র। ‘প্রিয়তমা’ নামের এই ছবিটির গল্প দেখেই মূলত দেশের সবচেয়ে বড় তারকা ছবিটি প্রযোজনা করতে রাজি হয়েছেন, এই ছবিতে তিনি অভিনয়ও করবেন। তারসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

হিমেল আশরাফের প্রথম চলচ্চিত্র ‘সুলতানা বিবিয়ানা’। ছবিটি বেশ সাড়া ফেলেছিল। ‘প্রিয়তমা’র মতো সেই ছবিটির গল্পও লিখেছিলেন প্রয়াত ফারুক হোসেন। সংক্ষেপে ছবিটির সিনোপসিস বলা যাবে কিনা, যা দেখে শাকিব খান রাজি হয়ে গেলেন! এমন জিজ্ঞাসায় কিছুটা অপ্রস্তুত হিমেল আশরাফ। বললেন, ‘প্রিয়তমা’ ফারুক হোসেনের লেখা চিত্রনাট্য। ছবিটি সম্পর্কে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলে রাখি, ছবিটি রোমান্টিক ঘরানার। ড্রামা, অ্যাকশান সবই আছে।

ছবির শুটিং কবে থেকে শুরু করবেন, এবং ‘প্রিয়তমা’য় শাকিব খানের বিপরীতে কাকে নায়িকা করা হচ্ছে?- জানতে চাইলে হিমেল আশরাফ জানান, আগামি মার্চ মাস থেকে ‘প্রিয়তমা’র শুটিং শুরু করবো আমরা। তবে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন সেটা এখনো আমরা ঠিক করেনি। এই মুহূর্তে শাকিব ভাই দেশের বাইরে আছেন, তিনি ফিরলেই আমরা নায়িকা ঠিক করে ফেলবো।

Tags: প্রিয়তমাশাকিব খানহিমেল আশরাফ
Previous Post

ক্রমাগত বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা: নিরাপত্তা নিয়ে শঙ্কা

Next Post

বরিস জনসনের পদত্যাগ চাইলেন টিউলিপ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বরিস জনসনের পদত্যাগ চাইলেন টিউলিপ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অকাল বার্ধক্য রোধ করতে চান? নতুন গবেষণা যা বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT